পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট শুরু, বাংলায় টুইট করে জনগণকে উৎসাহিত করলেন মোদি-অমিত শাহ

কলকাতা

Published Time

April 17, 2021, 9:33 am

Updated Time

April 17, 2021, 9:40 am
west-bengal-election-modi-amit-shah-encourages-people-by-tweeting-in-bengali
ফাইল ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হল আজ শনিবার , ১৭ এপ্রিল সকালে। 

পশ্চিমবঙ্গের নির্বাচন এবার হাইভোল্টেজ নির্বাচন। বিজেপির নজর বাংলায়।

সকাল সকালই জনগণকে উৎসাহিত করে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাংলায় টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শনিবার, ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গের ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে করা টুইটে নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।

“Narendra Modi

@narendramodi

পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন”।

টুইট করেন অমিত শাহও। অধিক থেকে অধিকতর সংখ্যায় মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বাংলায় করা ওই টুইটে তিনি বলেন, আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে, আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

“Amit Shah

@AmitShah

আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরু হল পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। 

কিন্তু সকাল থেকেই অব্যাহত রাজনৈতিক হিংসার ঘটনা। উত্তেজনা ছড়িয়েছে কল্যাণীর বকুলতলায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ঘটনাগুলোতে মানুষ বিপর্যস্ত। আর তো পারা যায় না!  

সেখানে বিজেপি এজেন্ট সহ কর্মীদের তৃমমূল গুণ্ডারা মারধর করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ঘটনাস্থলে আছে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। 

অন্যদিকে আবার জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্ট সহ চার জনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।মাথা ফাটিয়ে ফেলা হয়েছে বিজেপি এজেন্টের।

উত্তেজনা কল্যাণীতেও। জানা গিয়েছে, ভোট শুরুর কিছু ঘন্টা আগে এদিন সকালে কল্যাণীর বকুলতলায় বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে । 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd