বেশ স্বস্তি; অনেকটাই কমল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
কলকাতা

Published Time

September 6, 2021, 7:33 pm

Updated Time

September 6, 2021, 7:37 pm
করোনা

করোনা তো যায়নি একেবারে। স্বস্তি পাওয়া গেলেও সেটা সাময়িক-ই। ফলে নিশ্চিন্ত এখনো হওয়া যাচ্ছে না করোনা গ্রাফে। তবে এর মধ্যেই একধাক্কায় অনেকটাই কমল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ।

স্বাস্থ্যদপ্তরের দেওয়া সোমবার, ৬ সেপ্টেম্বর সন্ধ্যার রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। যার জেরে মমতা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬ জন। করোনায় তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে--- এর মধ্যেই আবার বেড়েছে বাংলার পজিটিভিটি রেট বা সংক্রমণের হার-১.৯২ শতাংশ।

এর মধ্যে কলকাতা বেশ আতঙ্ক ছড়াচ্ছে। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭জন। অন্যদিকে,  একদিনে করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে বাংলার ১৩ জনের। রবিবারের তুলনায় মৃত্যু বেড়েছে।  হিসেব বলছে, দৈনিক মৃত্যুর নিরিখে এদিনও প্রথম স্থানে নদিয়া জেলা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন।

এবং এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮, ৫১৫ জন। করোনাকে জয়ও করেছেন প্রচুর মানুষ। করোনাজয়ীরা সাহস যোগাচ্ছেন।একদিনে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরেছেন মোট ৬৬৪ জন। এবং এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা হচ্ছে ১৫,২৫,৫৮১। এবং গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। আর এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৭২,৩৬,৫২৭ জনের।