ভ্যাকসিনের জোগান চাই, করোনা পরিস্থিতি নিয়ে মোদীকে কড়া চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা

Published Time

April 18, 2021, 6:04 pm

Updated Time

April 18, 2021, 6:04 pm
west-bengal-cm-mamata-banerjee-writes-letter-to-narendra-modi
মমতা ব্যানার্জি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রথম থেকেই করোনা পরিস্থিতিতে কেন্দ্রের অসহযোগিতা নিয়ে কথা বলছেন তিনি। সভামঞ্চ, প্রচারে নিশানা করছেন কেন্দ্রকে। কেন্দ্র নাকি সাহায্যই করে না পশ্চিমবঙ্গকে! 

সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলেছেন মমতা । 

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়র দাবি, এখনও পর্যন্ত যথেষ্ট সংখ্যায় ভ্যাকসিন মিলছে না পশ্চিমবঙ্গে। যেখানে করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। 

রেমডিসিভির, অক্সিজেন এবং অন্য ওষুধের জোগান কম… অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদিকে অভিযোগ জানিয়েছেন, নির্বাচনের আবহে কয়েকটি রাজনৈতিক দলের প্রচারে বাইরের লোকজনের আগমনে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে।

এই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের কথা চিঠিতে বলা হয়েছে বলে জানা গেছে। 

বলা বাহুল্য, এর আগে বহুবার সভামঞ্চে কেন্দ্রকে নিশানা করেছেন। এবং বাইরে থেকে এসে তারাই করোনা ছড়িয়ে দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। 

মুখ্যমন্ত্রী লিখেছেন, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তিনি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে।

মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, রাজ্য সরকার বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি শুরু করতে চায় গোটা পশ্চিমবঙ্গজুড়ে। এবং সে কারণে কেন্দ্রের তরফে যেন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয়। 

বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনে বাংলার মানুষকে দেওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে সেই চিঠি দেয়াই সার হয়েছে, কোন উত্তর পাওয়া যায়নি বলে লিখেছেন মমতা। 

আমফান হোক কিংবা করোনা, মমতা ব্যানার্জি নিশানার প্রথমেই রাখেন বিজেপি শাসিত কেন্দ্রকে। প্রধানমন্ত্রীকে দাঙ্গাবাজ, খুনিদের রাজা বলেও সম্বোধন করেন তিনি অনায়াসে। 

এদিকে, আজ রবিবার, ১৮ এপ্রিল আবারো মোদীকে লেখা চিঠিতে মমতা তিনটি দাবি তুলে ধরেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দাবি, পশ্চিমবঙ্গকে আরও প্রায় ৫.৪ কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করুক কেন্দ্র। 

জানান, রাজ্য সরকার মোট ২.৭ কোটি মানুষকে টিকা দিতে চায়। সেই হিসেব করলে দুটি করে ডোজ হিসেবে ৫.৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন। 

মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় দাবি, কোভিড চিকিত্‍সার অন্যতম ওষুধ রেমডিসিভিরের সরবরাহ যেন নিয়মিতভাবে বজায় রাখা হয় রাজ্যে। 

টলিসিজুমাবের ২ হাজার ভায়াল প্রয়োজন। প্রয়োজন ৬ হাজার ভায়াল রেমডিসিভর।

তৃতীয় দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র। 

এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল-এর নিয়মিত অক্সিজেন সরবরাহ করছে রাজ্যে। এবং এই সরবরাহ অব্যাহত যেন থাকে, সেটা নিশ্চিত করতে মোদিকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সেই সাথে আছে মুখ্যমন্ত্রীর অসন্তুষ্টি। 

মমতার বক্তব্য,'করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ৩টি নির্দিষ্ট বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার হয়তো মনে থাকবে ২৪ ফেব্রুয়ারি আমি আপনাকে চিঠি লিখে রাজ্যের জন্য ভ্যাকসিন কেনার প্রস্তাব দিয়েছিলাম। আমরা রাজ্যজুড়ে টিকাকরণ কর্মসূচি চালু করার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি।' 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd