পঞ্চম দফার ভোট শুরু পশ্চিমবঙ্গের ৬ জেলায়, অশান্তির খবর

কলকাতা

Published Time

April 17, 2021, 8:24 am

Updated Time

April 17, 2021, 8:24 am
west-bengal-assembly-election-2021
প্রতীকী

যতই আঁটসাঁট নিরাপত্তা হোক; পশ্চিমবঙ্গে শান্তি-শৃঙ্খলার সাথে ভোট হবে এটা বোধহয় কল্পনা করাই বৃথা এখন। পরিস্থিতি দেখে তাই মনে হয়। চতুর্থ দফার নির্বাচনে অকালে ঝরেছিল ৫ টি প্রাণ। এরপর অন্তত আশা করা হয়েছিল যে ভালোভাবেই হবে পঞ্চম দফার নির্বাচন। 

পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরু হল পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। 

কিন্তু সকাল থেকেই অব্যাহত রাজনৈতিক হিংসার ঘটনা। উত্তেজনা ছড়িয়েছে কল্যাণীর বকুলতলায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ঘটনাগুলোতে মানুষ বিপর্যস্ত। আর তো পারা যায় না!  

সেখানে বিজেপি এজেন্ট সহ কর্মীদের তৃমমূল গুণ্ডারা মারধর করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ঘটনাস্থলে আছে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। 

সুষ্ঠুভাবে হচ্ছে না কোন দফার নির্বাচনই। এত হিংসা, এত রক্ত! অন্যদিকে আবার জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্ট সহ চার জনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।মাথা ফাটিয়ে ফেলা হয়েছে বিজেপি এজেন্টের।

ভোটাররা কল্যাণীর গয়েশপুর-কল্যাণী বাইপাসে অবরোধ বসেছেন।  

উত্তেজনা কল্যাণীতেও। জানা গিয়েছে, ভোট শুরুর কিছু ঘন্টা আগে এদিন সকালে কল্যাণীর বকুলতলায় বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে । নিশানায় অবশ্যই তৃণমূল। 

সাধারণ মানুষ এই রাজনীতি কামনা করেনা, যে রাজনীতি মায়ের বুক খালি করে। একটা শান্তিপূর্ণ রাজ্যের কামনা করেন তাঁরা । 

এবার এক নজরে দেখে নিন কোন কোন জেলার কোন বিধানসভা কেন্দ্রে পঞ্চম দফার নির্বাচন 

উত্তর ২৪ পরগনা জেলা:

উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ , সন্দেশখালি , বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে শনিবার পঞ্চম দফার নির্বাচন হবে।

দার্জিলিং জেলাঃ 

দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া বিধানসভায় পঞ্চম দফায় নির্বাচন হবে আজ ।

কালিম্পং জেলা

জেলার কালিম্পং বিধানসভা কেন্দ্রে শনিবার পঞ্চম দফায় নির্বাচন হবে।

জলপাইগুড়ি জেলা

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি , জলপাইগুড়ি , রাজগঞ্জ , ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল , নাগরাকাটা বিধানদসভা কেন্দ্রে নির্বাচন হবে।

নদিয়া জেলা

নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ , রানাঘাট উত্তর-পূর্ব , রানাঘাট দক্ষিণ , চাকদহ, কল্যাণী , হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে ১৭ এপ্রিল নির্বাচন হবে।

পূর্ব বর্ধমান জেলা

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ , বর্ধমান দক্ষিণ, রায়না , জামালপুর , মন্তেশ্বর, কালনা , মেমারি, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে।

আমরা দেখেছি, এর আগে কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে মন্তব্য করার জন্যে ব্যান করা হয় দিলীপ ঘোষকে, রাহুন সিনহাও ব্যান হন। সে ঘটনার আঁচ ছড়িয়েছে বহুদূর। পঞ্চম দফার ভোটে কোনওরকম রাজনৈতিক হিংসা নয়, শান্তি চায় কমিশন। 

পশ্চিমবঙ্গের অনেকেই ঘটনাগুলোর তীব্র নিন্দা করছেন সোশ্যাল মিডিয়ায়। মাথা ফাটিয়ে, রক্ত নিয়ে কে জিতবে ভোটে? পশ্চিমবঙ্গে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে অতিষ্ঠ রাজ্যের মানুষ, যারা বোঝেন তাঁরা অভিযোগ করছেন। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে ভাষণে বলছে, উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গে হিংসা ছড়াচ্ছে বিজেপি। ওরা দাঙ্গাবাজের দল, বহিরাগত! 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd