কল্পতরু মমতা! সেপ্টেম্বরের শুরুতেই অ্যাকাউন্টে পড়তে শুরু হয়েছে ১০ হাজার টাকা!

কলকাতা

Published Time

September 7, 2021, 2:17 pm

Updated Time

September 7, 2021, 2:17 pm
mamata-banerjee-government-gives-10-thousand-rupees-each-student
মমতা

ছাত্র-ছাত্রীদের জন্যে অনেকটাই সুরাহা বিশেষ করে এই করোনাকালে। ছাত্র-ছাত্রীদের জন্য চলে এসেছে সুখবর। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একাউন্টে আসতে চলেছে ১০,০০০ টাকা। কোভিড মহামারিকালে এটা কিছুটা হলেও স্বস্তি ছাত্র ছাত্রীদের জন্যে।

গত বছর এই টাকা দিতে অনেকটাই দেরি হয়ে যাবার ফলে বিতর্ক তৈরি হয়েছিল সব মহলেই। তাই সতর্ক হয়ে বিতর্ক এড়ানোর জন্য চলতি মাসেই আগেভাগে টাকা সব ছাত্র-ছাত্রীদের একাউন্টে পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এতে প্রচুর শিক্ষার্থী উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।‌ মহামারি করোনা ভীষণরকম ক্ষতি করে ফেলেছে শিক্ষার্থী। তারা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত।

প্রায় দুই বছর হতে চলল সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রয়েছে। একমাত্র ভরসা ঐ অনলাইন ক্লাস। বাড়িতে অনলাইনের মাধ্যমেই পড়াশোনা চালাতে হচ্ছে প্রত্যেককে।  তবে ডিজিটাল ইণ্ডিয়া বলা হলেও এখনো সবার হাতে স্মার্ট ফোন নেই। দু বেলা দুমুঠো জোগাড় করতেই মেরুদণ্ড বেঁকে যাচ্ছে মধ্যবিত্তের।  সকলের জন্য অনলাইনে পড়াশোনা চালানো সম্ভব নয় বলে গত বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ছাত্র-ছাত্রীদের ট্যাব অথবা মোবাইল কেনার জন্য অর্থ প্রদান করেছিলেন।

  • এই মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়। তবে টাকা দিতে গত বছর দেরি হয়ে যাবার ফলে পশ্চিমবঙ্গ সরকার বিতর্কের মুখে পড়ে।  বিতর্ক এড়াতে, ইমেজ রক্ষা করতে এই বছর সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই পড়ুয়াদের একাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তবে কেনার পরে মূল রশিদ স্কুলকে জমা দিতে হবে পড়ুয়াদের। অর্থাৎ প্রমাণস্বরূপ।

    অন্যদিকে বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাস আগে স্কলার্শিপ সম্পর্কে করেছেন বড়সড় ঘোষণা। আগামী বছর থেকে প্রত্যেক বছর ৬০% নম্বর পাওয়া যাবে বিবেকানন্দ স্কলারশিপ। উল্লেখ করা জরুরি যে,  আগে এই স্কলারশিপ পেতে গেলে ৭৫ শতাংশ নম্বর থাকতে হতো, এবং সেই নম্বর কমিয়ে ৬০% করেছে সরকার।


Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd