West Bengal: ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচন

নিউজ ডেস্ক
কলকাতা

Published Time

September 4, 2021, 4:42 pm

Updated Time

September 4, 2021, 4:42 pm
মমতা

ব্যস্ত পশ্চিমবঙ্গ উপনির্বাচন ঘিরে।নির্বাচনে না জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে মমত ব্যানার্জিকে বিধানসভার কোনো একটি আসন থেকে জয়ী হয়ে আসতে হবে। এবং আগামি ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে  উপনির্বাচন অনুষ্ঠিত হবে । এখানে প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন জানায়, ৩০ সেপ্টেম্বর নির্বাচনের ভোটের ফল ঘোষণা হবে আগামি ৩ অক্টোবর। উল্লেখযোগ্য যে, ভোটগ্রহণের আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর,  সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। দুই আসনে এই একই দিনে নির্বাচন হবে।

আগামি ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোটগ্রহণ করা হবে। আর ৩ কেন্দ্রেই ভোট গণনা ৩ অক্টোবর। তিনটি আসনে  ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এবং ১৬ সেপ্টেম্বর হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

উল্লেখযোগ্য যে,  ২০১১-তে তৃণমূল বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা।এরপর ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন তিনি। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচন থেকে এই আসনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচনে ভবানীপুর নিয়ে আমজনতার  আগ্রহ, উত্তেজনা বেশি। কারণ, সেখানে প্রার্থী হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতার। গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ২১ মে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। খবর, এই আসনে প্রার্থী মমতাই হবেন।