


পশ্চিমবঙ্গের অতিমারি করোনা পরিস্থিতি দিনে দিনে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। জনমনে উদ্বেগ বাড়ছে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে।
পশ্চিমবঙ্গে করোনা বাড়ছে, সাথে সাথে কমছে হাসপাতালগুলোতে বেডের সংখ্যাও। রোগী বেড পাচ্ছে না। বেড পাওয়াটা এখন একটা ভাগ্যের ব্যাপার। করোনা রোগীর চাপ প্রতিদিন বাড়ছে।
কলকাতার বেলেঘাটা আইডিতেও বাড়ছে ক্রমশ করোনা রোগীর সংখ্যা। বেডের সংখ্যা না বাড়ালে উপায় নেই। এক রোগীর পরিবার বলছেন, (তিনি পশ্চিমবঙ্গের) স্বামী করোনা পজিটিভ, কিন্তু বেড পাচ্ছেন না কোথাও! ঘুরছেন এদিক ওদিক! এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। সামনে থেকে না দেখলে বোঝা যায় না কিছুই।
এমন কঠিন পরিস্থিতিতে করোনা চিকিৎসায় বেডের সংখ্যা বাড়াল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বেডের সংখ্যা করা হয়েছে ৩১৫।
জানা যাচ্ছে, চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যাল টেকনিশিয়ান প্রয়োজন আছে, এই বলে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরকে চিঠি লেখা হয়েছে। কারণ শুধু তো বেড দিয়েই কাজ চলবে না। চিঠিতে সব কথাই লেখা হয়েছে।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে আচমকা এত খারাপ হবে, সেটা কল্পনা করা যায়নি। তবে নির্বাচনের জন্যে যে ধামাকা দেখা গিয়েছে, সভা-প্রচার, জনসভা হাজার হাজার মানুষের জনসমাগম একসাথে, নেতাদের মুখে তো নেই-ই, মাস্কের বালাই নেই আমজনতার মুখেও। ফলে যা হওয়ার হয়েছে।
কয়েকটি সভায় দেব বলেওছেন এই মাস্ক পরার কথা। যদিও অন্যান্য নেতাদের মুখে সেভাবেই শোনা যায়নি এই সাবধানবাণী। জয়ের লক্ষে সবাই ব্যস্ত। পশ্চিমবঙ্গে নির্বাচনী ধুম দেখে কেউ বলবে না যে নির্বাচন।
জানা গিয়েছে, মেডিসিন বিভাগের ৩ চিকিৎসককে পশ্চিমবঙ্গের বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়োগ করা হয়েছে। তাঁরা জেলা থেকে আসবেন বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পক্ষ জারি করা বিবৃতি অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন। এছাড়াও অতিমারি করোনা প্রাণ কেড়েছে ২২ জনের।

