


এডিসি নির্বাচন শুরু।
বিপুল আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে ত্রিপুরায় এডিসি নির্বাচনে ভোটদান শুরু হয়েছে।
আজ, ৬ এপ্রিল সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ।সকাল থেকে ভোটাররা লাইন দিয়ে দাঁড়ান আনন্দের সাথে।
এবার এডিসি নির্বাচনের জন্য প্রায় ৬০০০ পোলিং কর্মী নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দুই ঘন্টার মধ্যে ২১ শতাংশ ভোট পড়েছে।
মোটামুটি ভালোই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কিছু জায়গায় বিশৃঙ্খলার খবর পাওয়া গিয়েছে।
সিপিআইএম অভিযোগ করেছে যে, তাদের তিন সমর্থক গোমতী জেলার সোনারামে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, তাঁরা তাঁদের ভোট দিতে যাচ্ছিলেন।
আহত তিনজনকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিপিআইএম এবং টিপ্রা মোঠার অভিযোগ, কিছু pooling এজেন্টদের বুথ কেন্দ্র ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
শৈলেন্দ্র নাথ বলেন, ভোট শান্তিপূর্ণভাবে চলছে।
এডিসি-র ২৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তাতে ২৫-টি আসন জনজাতি সংরক্ষিত এবং বাকি তিনটি সাধারণ আসন রয়েছে। তাতে, ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিজেপি ১৪, আইপিএফটি ১৭, এআইএফবি ১, সিপিআই ১, সিপিআই(এম) ২৫, আরএসপি ১, টিএসপি ২৩, আইএনপিটি ৫, আইএনসি ২৮, জেডি (ইউ) ৬, নির্দল প্রার্থী মোট ৩৬ জন।
এডিসি নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৮ লাখ ৬৫ হাজার ৪১। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৫৪৮ জন,মহিলা ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯০ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনিজন।
ভোটগ্রহণের কাজে নিযুক্ত আছেন ৬, ৯৪৯ জন। এরমধ্যে রিজার্ভ আছেন ৭২৯।

