ত্রিপুরার উপজাতি পরিষদের ভোটে বিপুল ভোটে জিতল টিপ্রা

আগরতলা

Published Time

April 10, 2021, 8:07 pm

Updated Time

April 10, 2021, 8:20 pm
tipra-motha-registered-victory-in-tripura-adc-poll
ফলাফল

ফাটিয়ে দিল টিপ্রা। শনিবার ত্রিপুরার উপজাতি পরিষদের ভোটে বিপুল ভোটে জিতল টিপ্রা। ত্রিপুরার আদিবাসী পর্ষদের ভোটে পরাজয় বিজেপি ও তার শরিক আইপিএফটি-র।

ত্রিপুরা রাজ্যে শাসক জোট ২৮টির মধ্যে মাত্র ৯টি আসন জিতেছে। ১৮টি আসন জিতে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রভাব বাড়াল টিপ্রা।অন্যদিকে, একটি আসন জিতেছে নির্দল প্রার্থী। 

টিপ্রা দলের প্রধান ত্রিপুরা রাজ পরিবারের সদস্য মানিক্য দেব বর্মণ। গত সেপ্টেম্বর মাসে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন প্রদ্যোৎ মানিক্য দেব বর্মণ। 

নাগরিকত্ব আইন নিয়ে তাঁর প্রাক্তন দলের ভূমিকার সমালোচনা করে এই জোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রদ্যোৎ। উল্লেখযোগ্য যে, ৩০ আসন বিশিষ্ট আদিবাসী পর্ষদের ২৮টি আসনে নির্বাচন হয়। বাকি দুটো আসনের প্রতিনিধি নির্বাচন করেন ত্রিপুরার রাজ্যপাল। 

উল্লেখ্য, শেষবার ২০১৫ সালে স্বশাসিত জেলা পর্ষদের নির্বাচন হয় গত ২০১৫ সালে। সেই ভোটে ২৫টি আসনে জয়লাভ করে তৎকালীন শাসক জোট বামফ্রন্ট।

২০১৮-র বিধানসভা ভোটে এই পর্ষদ এলাকায় খুব প্রভাব ফেলে বিজেপি-আইপিএফটি। তবে বলা বাহুল্য, তিন বছর পর সেই প্রভাব ধরে রাখতে যে কী ব্যর্থ হল বিজেপি ও তার শরিক। নির্বাচন হয়েছিল গত ৬ এপ্রিল।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd