.jpg)

.jpg)
মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২২ জন সিআরপিএফ জওয়ান শহিদ হলেন। তাঁদের একজন ত্রিপুরার বাসিন্দা।
উত্তর ত্রিপুরা জেলার ভাগ্যপুর গ্রামের বাসিন্দা দীপক রায়ের ছেলে শম্ভু রায়। ছত্তিশগড়ে মাওবাদী হামলায় তিনি শহীদ হয়েছেন।
ভাগ্যপুর গ্রামে বাবা, মা, ছোট ভাই ও দুই বোনকে রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক পেজে শহীদ শম্ভু রায়কে শ্রদ্ধা জানিয়েছেন।
ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়া আমাদের বীরশ্রেষ্ঠদের সর্বোচ্চ আত্মত্যাগকে জাতি স্যালুট জানায় ।
ছত্তিশগড়ের মাওবাদীদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হওয়া মাটির সন্তান শ্রী শম্ভু রায় জীর সাহস ও আত্মত্যাগকে স্যালুট জানায় ত্রিপুরা ।
ত্রিপুরার ৩৭ লক্ষ মানুষ এই দুঃখের সময় শ্রী শম্ভু রায় জীর পরিবারের সাথে সম্পূর্ণরূপে দাঁড়িয়েছে ।শহিদের পরিবারের প্রতি সকলের শ্রদ্ধা আছে। আহত কর্মীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ।
পরিবারের মতে, শম্ভু রায় মাত্র দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ে গিয়েছিলেন।
ছত্রিশগড়ের ঘটনায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শোকাহত রাষ্ট্রপতি বলেন, , 'আমি গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গোটা দেশের মানুষ ঘটনায় মর্মাহত এবং শহিদের আত্মত্যাগ কোনদিন ভোলা সম্ভব নয়।'
উল্লেখযোগ্য যে, শনিবার গোপন সূত্রে মাও ঘাঁটির খবর পেয়েই বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপিএফ আর রাজ্য পুলিশের এসটিএফ সহ যৌথ বাহিনী।
এদিকে তল্লাশির খবর পৌঁছালে গা ঢাকা দিয়ে আচমকা মাওবাদীরা নিরাপত্তাবাহিনীর উপর আক্রমণ চালায়।
ছত্তিশগড়ে সম্প্রতি মাও কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গত মাসেও নারায়ণপুর জেলায় সেনাবাহিনীর একটি বাস যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওরা।
রবিবার সম্পূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
অমিত শাহ বলেন, ‘ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে লড়াই করবে।’
এক টুইটে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন, 'আমি আমাদের বীর সেনাদের আত্মত্যাগের কাছে মাথানত করছি। তাঁদের ত্যাগ দেশবাসী কোনদিন ভুলবে না। শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা দেশের শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

