ভারতের ত্রিপুরায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক !

আগরতলা

Published Time

April 9, 2021, 5:07 pm

Updated Time

April 9, 2021, 5:07 pm
covid-situation-is-alarming-in-tripura
করোনা

ভারতের কোন কোন রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা। চোখ রাঙাচ্ছে ত্রিপুরা রাজ্যেও। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ৩৭ জন লোক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন। 

দিন যত যাচ্ছে, পরিস্থিতি খারাপ হচ্ছে। ত্রিপুরায় করোনা প্রতিরোধের জন্য রাজ্য প্রশাসন নতুন নিয়ম জারি করেছে।

ত্রিপুরায় বর্তমান ১১৬ জন সক্রিয় রোগী। এবং পজিটিভিটি রেট হচ্ছে ৫.১৮ শতাংশ।আজ অবধি ত্রিপুরায় ৩৩৬১২ পজিটিভ কেস, এবং কোভিডমুক্ত হয়েছেন ৩৩০৮০ জন, এবং সংক্রমণে মারা গিয়েছেন ৩৯০ জন মারা গিয়েছেন। 

আগরতলা পৌর কর্পোরেশন (এএমসি) (The Agartala Municipal Corporation (AMC) শুক্র এবং শনিবার (৯ এবং ১০ এপ্রিল) এএমসি এলাকায় বিশেষ কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করবে। বলছেন, ডক্টর দেবাশিষ দাস (Chief Medical Officer)।

বিশেষ ড্রাইভ চলাকালীন এএমসি এলাকায় প্রায় ৫০ টির মতো টিকা কেন্দ্র খোলা হবে। ভ্যাকসিনেশন সকাল ৯ টা থেকে শুরু হবে। এবং দু’দিনই বিকেল ৪টা পর্যন্ত চলবে। 

এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রীও। যিষ্ণু দেববর্মা করোনা পজিটিভ হয়েছেন। 

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্সি মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন আর সুস্থ থাকুন।” (I have been tested positive for Covid-19. I have isolated myself at home as per the advice of doctors. I request everyone to please follow all the covid appropriate behaviour and stay safe).

তবে বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কিন্তু মাস্ক পরিধান করতে দেখা যায়না। তিনি ইলেকশন রেলি করেছেন, কিন্তু মুখে মাস্ক নেই। এমনকি কোন সামাজিক দূরত্বও বিপ্লব অবলম্বন করেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো চিন্তা বাড়াচ্ছে। পাশাপাশি অসমেও ধীরে ধীরে বাড়ছে করোনা। কোন কোন স্কুল, হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা ধরা পড়ছে। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd