Covid-19 আক্রান্ত বিপ্লব কুমার দেব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাড়িতেই আইসোলেট করলেন নিজেকে

আগরতলা

Published Time

April 7, 2021, 12:04 pm

Updated Time

April 7, 2021, 12:19 pm
biplab-kumar-deb-tested-positive-for-covid-19
বিপ্লব দেব । ছবি টুইটার

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

বুধবার নিজস্ব ফেসবুক পেইজ এবং টুইটারেও তিনি নিজেই এই কথা জানান।

“আমি কোভিড-১৯ পজিটিভ। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্সি মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন আর সুস্থ থাকুন।” (I have been tested positive for Covid-19. I have isolated myself at home as per the advice of doctors. I request everyone to please follow all the covid appropriate behaviour and stay safe).

ভারতের অন্যান্য রাজ্যের সাথে সাথে ত্রিপুরাতেও করোনা সংক্রমণ বাড়ছে। 

পরিস্থিতি সামাল দেয়ার জন্যে একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। টিকাদানও চলছে। 

রাজ্যের ১৫টি সেন্টারে চলছে টিকাকরণ। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয় এই প্রতিষেধক।

বলা বাহুল্য, মুখ্যমন্ত্রীকে কিন্তু মাস্ক পরিধান করতে দেখা যায়না। তিনি ইলেকশন রেলি করছেন, কিন্তু মুখে মাস্ক নেই। এমনকি কোন সামাজিক দূরত্বও তিনি অবলম্বন করেননি। দেশের পরিস্থিতি যেখানে খারাপ, সেখানে মুখ্যমন্ত্রী মাস্কহীন! এ নিয়ে অনেক সমালচনা হচ্ছে। 

ঠিক গত বছর এ সময়টাতে এমন ভয়াবহ আতঙ্কে ছিল দেশবাসী। কিন্তু করোনা তখন নতুন। আর একবছর পরও করোনা নতুন করে ভয় দেখাচ্ছে, তবে করোনা এখন পুরনো। টিকাকরণও শুরু হয়েছে। সাবধানতা কীভাবে অবলম্বন করতে হবে সে বিষয়েও মানুষ অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু সেই আবার করোনা ঝাঁপিয়ে পড়েছে। 

বিভীষিকার সেই দিনগুলো মনে হয় আবার ঘুরে এল। অর্থনৈতিভাবে মানুষ বিধ্বস্ত তো হয়েছেই, হয়েছে মানসিকভাবেও! 

ভারতে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে কোভিড পরিস্থিতি।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং এর বেশিরভাগটাই হচ্ছে মহারাষ্ট্রের।

মহারাষ্ট্র সাংঘাতিক চিন্তায় ফেলে দিয়েছে আবার রাজ্যগুলোর মধ্যে। 

মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোও টানা উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি অসমেও ধীরে ধীরে বাড়ছে করোনা। 

দেশে বর্তমান মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন। মহামারির কবলে পড়ে প্রাণ হারান ৬৩০ জন। 

ভারতে এখনো অবধি করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জন। লাফিয়ে বাড়ছে মৃত্যু। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও। 

বর্তমানে করোনার চিকিৎসাধীন ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩ জন রোগী। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। 

আর এখনো পর্যন্ত ভারতে ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার ১৩৫ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। 

করোনা ভ্যাকসিন পেয়েছেন ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৪৭৪ জন। সবকিছুই চলছে যুদ্ধকালীন গতিতে। কিন্তু করোনা কমার নাম নেই। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd