রাজ! পিয়ানো-তবলা-এসরাজ ভাঙচুর করে কাবুল স্টুডিওয় তাণ্ডব তালিবদের

নয়া দিল্লি

Published Time

September 6, 2021, 5:01 pm

Updated Time

September 6, 2021, 5:01 pm
tabla-is-being-destroyed-by-the-taliban
ছবি সংগ্রহ করা

না নারী স্বাধীনতা, না সংগীত, না আনন্দ...! সব চুরমার করে ফেলা হচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে নারীর স্বাধীনতার মেরুদণ্ড। এমনই মর্মান্তিক কাণ্ড ফের ঘটাল তালিবান।  ভাঙা পিয়ানোটা মুখ থুবড়ে মেঝেতে পড়ে। যন্ত্রণায় বুকে মোচড় দেয় এমন দৃশ্যে। তবলাগুলি  ফুটো করে দেওয়া হয়েছে। লণ্ডভণ্ড সব। ড্রাম ফাটিয়ে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসরাজটা। প্রাণে মারা হচ্ছে এভাবেই সংগীতকে। সংগীত আনন্দ। সেই আনন্দেরও কবর দেয়া হচ্ছে। এমনই মর্মান্তিক অবস্থা কাবুলের সরকারি স্টুডিওর। এ দৃশ্য চোখে দেখার মতো নয়।

ভাঙাচোরা, বেহাল কাবুল স্টুডিওর এ মর্মান্তিক দৃশ্য টুইটারে পোস্ট করেছেন ব্রিটিশ চিত্র সাংবাদিক জেরোমে স্টারকি। ছবির ক্যাপশনে জেরোমে লেখেন, “এটাই মনে হয় আগামির,  ভবিষ্যতের আভাস। কাবুলের সরকারি স্টুডিওয় ভেঙে পড়ে আছে দু’টি বিশাল পিয়ানো। স্টুডিওর পাহারায় থাকা তালিবান জানালো, এভাবেই পড়েছিল বাদ্যযন্ত্রগুলি। তালিবান মুখপাত্র জাবেহুল্লা বলেছে, সংগীত মুসলিম বিরোধী।”

টুইট:  I fear this is a sign of things to come. A strangely harrowing sight of two grand pianos smashed up in Kabul’s state recording studios. When I visited Taliban guards insisted this is how they found them. Their spokesman
@Zabehulah_M33
said music is un-Islamic

মারাত্মক অবস্থা মারাত্মক। অত্যাচারের কী রেখেছে তালিবান? জীবনটা কোনরকমে বাঁচিয়ে বলা যায় হাতের তালুর মধ্যে জীবন নিয়ে বহু মানুষ দেশ ছেড়েছেন তালিবান‌ রাক্ষসের ভয়ে।  নাজেহাল অবস্থা শিল্পীদের।  আরিয়ানা সাইদ এর আগে বলেন, পাকিস্তানে তাদের ঘাঁটি রয়েছে আর সেখানেই প্রশিক্ষণ পেয়েছে। অন্যদিকে ভারতকে সত্যিকারের বন্ধু বলে প্রশংসা করেন তিনি।আরিয়ানার মতে, ভারত আমাদের জন্য সবসময় ভালো। তারা আমাদের সত্যিকারের বন্ধু। তারা আমাদের মানুষের প্রতি অত্যন্ত সদয়। আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। ভারতকে ধন্যবাদ জানান আরিয়ানা।

শুধু এখানেই শেষ তালিবানের অত্যাচার? না তা‌ নয়,  বাড়ি থেকে বের করে হত্যা করা হয়েছে আফগান মুলুকের জনপ্রিয় শিল্পী ফাওয়াদ আন্দরাবিকে।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd