মর্মান্তিক! মেয়েকে ‘ধর্ষণ’ বাবার! জানাজানি হতেই আত্মহত্যা দাদার

নয়া দিল্লি

Published Time

September 6, 2021, 1:11 pm

Updated Time

September 6, 2021, 1:11 pm
sister-allegedly-raped-by-father-in-rajasthan-details
প্রতীকী

দেশের নারীর একটাই প্রশ্ন, শুধুমাত্র একটাই যে 'নারী কোথায় নিরাপদ? ঘরে? বাইরে? কোথায়?' কোত্থাও নয়। উত্তর এটাই। নিজের বাবার কাছেই মেয়ে নিরাপদ নয়, তো আর কোথায় নিরাপদ? বাবাই সুযোগ পেলে ধর্ষণ করে তাকে। নিজের কাকিমার কাছে এহেন অভিযোগ জানাল কিশোরী। নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে কিশোরীর অডিও ক্লিপ। কী অবাক, ঘৃণ্য কাণ্ড! ছিঃ! কানে আসে কিশোরীর দাদার। বাবার ‘কুকীর্তি’র লজ্জায় আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন ওই যুবক। ভারতের রাজস্থানের জোধপুরের ঝালোরের ঘটনা প্রকাশ্যে আসার পর পরই তীব্র সমালোচনার ঝড় উঠেছে।‌ কী হচ্ছে এগুলো দেশের চারদিকে? প্রশ্নের উপর প্রশ্ন, উত্তরের বেলায় চুপ সবাই।

মহামারি করোনা আতঙ্কে বন্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। আর এই সময় অনলাইন ক্লাসের উপরই নির্ভর হতে হচ্ছে। প্রয়োজন স্মার্টফোনের। ঝালোরের বাসিন্দা ওই কিশোরীর দাবি, অনলাইন ক্লাসে অংশ নিতে পারার জন্য মোবাইল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবা।আর মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে স্মার্টফোন কিনে দেবে বলে জানায় ওই চরিত্রহীন ব্যক্তি। ঐ কিশোরীর মা কিন্তু বলেছিলেন, স্মার্টফোন কিনতে যাওয়ার সময় মেয়ে ও ছেলেকেও সঙ্গে নিয়ে যেতে। কিন্তু ঐ ব্যক্তি সেই কথায় রাজি হয়নি মোটেও। হয়তো মনের মধ্যে সেই প্যাঁচ খেলে রেখেছিল সে। একা নিয়ে যাওয়ার সুযোগে গাড়িতে ওই কিশোরীকে তার বাবা ধর্ষণ (Rape) করে। এটাই অভিযোগ। শুধু তাই নয়, জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

বাবা মেয়েকে ধর্ষণ করছে.... ভাবা যায় কথাগুলো? বিকৃত কামনার এই পুরুষেরা শেষ করেছে সব ।

কিশোরীর আরও অভিযোগ, এর আগেও ঘুমন্ত অবস্থায় বাবা তাকে অনেকবার যৌন হেনস্তা করে। টের পেয়ে যাওয়ায় বাধা দেয়। লোক জানাজানি করতে বারণ করে কিশোরীর বাবা। আর যদি জানাজানি হঢয় তাহলে খুনের হুমকিও দেয়। এমনকী কিশোরীকে তার বাবা পরিজন, প্রতিবেশীদের সঙ্গে মিশতে পর্যন্ত দিত না বলেও অভিযোগ। ঘরে রেখে এভাবে অত্যাচার করত।

বাবার নারকীয় অত্যাচার আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে কাকিমার কাছে গোটা ঘটনাটি খুলে বলে ঐ কিশোরী। ওই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। জানতে পারে দাদাও। বাবা ধর্ষক! ছেলে আর নিজেকে ধরে রাখতে পারেনি। নর্মদায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই কিশোরীর দাদা।

তবে জানা গিয়েছে, নির্যাতিত কিশোরীর বাবা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে। এবং কিশোরীর মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd