


অভাব নাকি স্বভাব? কোনো অনুষ্ঠানের উদ্বোধনে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানোটা কোন তো নতুন ব্যাপার না। আমরা মোটামুটি অনেকেই দেখেছি নেতারা এসে কাঁচি দিয়ে ফিতে কেটে উদ্বোধন করেন। এ দৃশ্য আমাদের সুপরিচিত, দেখা।কিন্তু উদ্বোধন অনুষ্ঠানে কখনও প্রধান অতিথিকে দাঁত দিয়ে ফিতে কাটতে দেখেছেন কি? হ্যাঁ, এমনই নোংরা এবং ঘটনা ঘটেছে পাকিস্তানে।
পাকিস্তানে সম্প্রতি এমন দৃশ্য দেখা গিয়েছে, যখন একজন পাকিস্তানি মন্ত্রী সম্প্রতি একটি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। এবং অনুষ্ঠানে সেই মন্ত্রী তাঁর অস্বাভাবিক স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুলে দিয়েছেন। লোকজন রীতিমতো নাক কুঁচকোচ্ছে। দাঁত দিয়ে ফিতা কাটা! এ কী কাণ্ড! উদ্ভট এমন ঘটনার একটি ভিডিয়ো ইন্টারনেটে ঝড় তুলে ফেলেছে।
উল্লেখযোগ্য যে,কারাগার মন্ত্রী এবং পাঞ্জাব সরকারের মুখপাত্র ফাইয়াজ-উল-হাসান চোহানকে বৃহস্পতিবার তাঁর রাওয়ালপিন্ডি নির্বাচনী এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানের ফিতে কাটার আমন্ত্রণ জানানো হয়েছিল। কাটার চেষ্টা তো করেছিলেন কিন্তু সেটা আর কাটা হয়নি। অসফল হয়ে দর্শকদের দিকে তাকিয়ে হাসতে থাকেন। কাটতে পারেননি ঠিক আছে, কিন্তু এমন কাণ্ড যে ঘটাবেন, তা আর কে জানত? ঘটে গেল সেই ঘটনা। চরম হাস্যকর ভঙ্গিতে দাঁত দিয়েই ফিতেটি কাটতে শুরু করেছিলেন। হাসির রোল উঠেছে বটে।
মন্ত্রী আবার নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন, ব্যাখ্যা করেছেন কেন তিনি এমন করে দাঁত দিয়ে ফিতে কাটার পথ বেছে নেন। “কাঁচি ভোঁতা এবং খারাপ” বলে তিনি বলেন, “মালিকের দোকানটিকে খোরাকের হাত থেকে বাঁচানোর জন্যই তিনি এই নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছেন।” ভাইরাল হতে সময় নেয় না। প্রচণ্ড ট্রোল হচ্ছেন তিনি। একজন টুইটার ইউজার আবার লিখছেন, “আমার মনে হয় ওনার জিভ দিয়ে ফিতে কাটার কারণ হল ওনার জিভ আর কাঁচির মধ্যে বিশেষ তফাৎ নেই।” এতে চরম কৌতুকও অনুভব করছেন নেটিজনরা।

