মহারাষ্ট্রের নাসিকের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংকার লিক করে মৃত ২২

গুয়াহাটি

Published Time

April 21, 2021, 5:17 pm

Updated Time

April 21, 2021, 5:24 pm
oxygen-tanker-leak-in-maharashtra-nashik-hospital-22-dead
বিপর্যয়

ভারতে এখন চলছে অদৃশ্য ঘাতক কোভিডের সংহার। প্রায় ১৭ টি রাজ্যে কোভিড মৃত্যুর মেলা লাগিয়েছে। এই বিপর্যয়ের সময় কোভিড আক্রান্তদের প্রাণ রক্ষার জন্যে সমস্ত রাজ্যের সরকারের সাথে কেন্দ্রীয় সরকারও যুদ্ধকালীন তৎপরতার সাথে চেষ্টা অব্যাহত রেখেছে।  

এর মধ্যে আজ ভারতের সবচাইতে বেশি কোভিডে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রের এক চিকিৎসালয়ে অক্সিজেন সিলিণ্ডার লিক হওয়ার ফলে বিষম পরিস্থিতির সৃষ্টি হয়।  

মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে প্রায় ২২ করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

ভারতে করোনা রোগীর চাপ বাড়ছে। হাসপাতালগুলোতে শয্যার অভাব দেখা দিচ্ছে, সংকট অক্সিজেনের। অক্সিজেন সিলিণ্ডারের আকাল দেখা দেওয়ায় অক্সিজেন ট্যাংকার পাঠানো হচ্ছে বিভিন্ন হাসপাতালে। 

এবার সেই ট্যাঙ্কার লিক করেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। 

অক্সিজেন ট্যাঙ্কার লিক করে এই মারাত্মক বিপর্যয় ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন ওই ২২ জন রোগী। দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। 

দুর্ঘটনার সময় হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন। অনেক রোগীকেই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন দুপুরে অক্সিজেন ট্যাঙ্কার ভরতি করা হচ্ছিল। সে সময় ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। যান্ত্রিক সমস্যা হয় ট্যাঙ্কারের ভালভে। পরিস্থিতি করুণ এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। দমকল বাহিনী ছুটে যায়। করোনা পরিস্থিতিতে এই চারদিকের এই বেদনাদায়ক খবরগুলো ভিতর থেকে নিঃশক্তি করে ফেলছে। 

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন। 

মহারাষ্ট্র সরকার ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিংগানে জানান, ‘ট্যাঙ্কার লিক করে ২২ জনের মৃত্যু একটি মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। এই ঘটনার পিছনে কেউ জড়িয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় যাঁরাই জড়িত থাকবে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।’‌

মহারাষ্ট্রের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

টুইটে রাজনাথ সিং লেখেন, নাসিকের হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিঙ্ক করে মর্মান্তিক এই দুর্ঘটনায় ২২ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। মৃতদের পরিবারের পাশে রয়েছি। 

উল্লেখযোগ্য যে, করোনায় মহারাষ্ট্রের অবস্থা খুব খারাপ। যেখানে বিভিন্ন রাজ্য অক্সিজেনের অভাবে ভুগছে, সেখানে মহারাষ্ট্রের অক্সিজেন ট্যাংকার লিকের ঘটনা ভীষণভাবে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd