ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এনভি রামানা; তাঁর জীবনকাহিনী...

নিউজ ডেস্ক
নয়া দিল্লি

Published Time

April 24, 2021, 2:40 pm

Updated Time

April 24, 2021, 2:46 pm
রামানা

ভারতের শীর্ষ আদালত/ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এনভি রামানা। 

শনিবার, ২৪ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ভারতে নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এনভি রামানা।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদে গতকাল ২৩ এপ্রিল অবসর গ্রহণ করেছেন। ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এনভি রামানা।

ভারতে করোনার সেকেণ্ড ওয়েভ চলছে। জনগণ, সরকার লড়াই করে যাচ্ছে যুদ্ধকালীন গতিতে। বিচারপতি এনভি রামানা এ বিষয়ে বলেন, কোরোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে গোটা ভারত।আমরা

প্রত্যেকে একটা শক্ত-কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের শৃঙ্খলা ভাঙার জন্য কয়েকটি কঠোর পদক্ষেপের প্রয়োজনও নিতে হতে পারে।আমরা এই অতিমারীর বিরুদ্ধে একসাথে সবাই লড়াই করবো। 

উল্লেখযোগ্য যে, বিচারপতি এসএ বোবদের সুপারিশেই তাঁর জায়গায় পরবর্তী বিচারপতি হয়েছেন এনভি রামানা।

প্রথা অনুযায়ী, শীর্ষ আদালতের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি অবসর গ্রহণ করার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁকে কারো নাম সুপারিশ করার কথা বলেন আইনমন্ত্রী। এবং প্রধান বিচারপতি নাম সুপারিশ করার পর সে নাম নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আইনমন্ত্রী আলোচনা করেন। এরপর রাষ্ট্রপতিকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী।

শীর্ষ আদালতের নব প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়া এনভি রামানা সম্পর্কে একটু জেনে নেয়া যাকঃ 

এনভি রামানা, অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে ১৯৫৭ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। নুথালাপতি ভেঙ্কট রামানা বা এনভি রামানা ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। 

গত ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। প্রথমে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের স্থায়ী বিচারপতি হয়েছিলেন রামানা ২০০০ সালের জুন মাসে। কয়েকদিন দিল্লী হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবেও নিযুক্ত ছিলেন। 

কৃষক পরিবারের ছেলেটি আজ ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। যুব প্রজন্মের প্রেরণা বটে তিনি। এন ভি রামানা ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ইনাডু সংবাদপত্রে সাংবাদিকতা করেন। এরপর ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন রামানা।

গতকাল, ২৩ এপ্রিল প্রধান বিচারপতি পদের মেয়াদ শেষ হয়েছে বিচারপতি এসএ বোবদের। ২৪ এপ্রিল বোবদের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি রামানা। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২২ সালের ২৬ আগস্ট তারিখে।