


ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। জোর দিচ্ছে টিকাকরণের উপর। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৮ হাজার ৯৪৮ জন। এদিকে পাল্লা দিয়েই কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি হয়েছেন ২১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ভারতে মহামারী করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন।
India reports 38,948 new #covid 19 cases, 43,903 recoveries and 219 deaths in the last 24 hours, as per Health Ministry
Active cases: 4,04,874Total cases: 3,30,27,621Total recoveries: 3,21,81,995
Death toll: 4,40,752Total vaccination: 68,75,41,762
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪, এও বেশ স্বস্তিদায়ক। যা গত ২৪ ঘণ্টার তুলনায় অন্তত ৬ হাজার কম। এবং মোট করোনা রোগীর সংখ্যা হচ্ছে ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। সুস্থও হয়ে উঠেছেন প্রচুর মানুষ। করোনাজয়ীরা সাহস যোগাচ্ছেন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন। এবং মহামারী করোনার কোপে প্রাণ হারিয়েছেন ভারতের মোট ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৬ হাজার ৭০১ জন। সে রাজ্যে গত একদিনে করোনার বলি ৭৪ জন।
#covid19| Of 38,948 new cases and 219 deaths reported in India in the last 24 hours, Kerala recorded 26,701 cases and 74 deaths yesterday.
ভারতজুড়ে করোনা নিয়ন্ত্রণে টিকাকরণের উপর জোর দেয়া হচ্ছে।এখনও পর্যন্ত দেশে মোট ৬৮ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৭৬২ জন ভ্যাকসিন পেয়েছেন। করোনা নিয়ন্ত্রণে কঠোর সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। যা অনেক কমে গেছে দেখা যাচ্ছে। সাবধানতার অভাব বিপদ ঘটাতে পারে আবারো।

