ভারতে ১৮ বছর হলেই করোনা ভ্যাকসিন নেয়া যাবে; নাম নথিভুক্ত করবেন কীভাবে, জেনে নিন

নিউজ ডেস্ক
কলকাতা

Published Time

April 25, 2021, 9:09 am

Updated Time

April 25, 2021, 9:52 am
প্রতিনিধিত্বমূলক

ভারতে প্রায় সুনামির মতো আছড়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিন ভয় ধরাচ্ছে মারণ করোনা। সতর্ক হয়ে থাকতে হবে অনেক বেশি। বাইরে গেলে মাস্ক বাধ্যতামূলক। মাস্ক ছাড়া মোটেও বাইরে ভের হওয়া চলবে না। রাজ্যে রাজ্যে জরিমানা করা হচ্ছে মাস্ক না পরলে। তবে জরিমানা করার ভয় নয়, আপনাকে সতর্ক থাকতে হবে সে কারণে মাস্ক পরিধান করুন। 

টিকাকরণের উপর জোর দেয়া হচ্ছে ভারতে। টিকা দেয়ার জন্যে বয়সের সীমাও এখন কমিয়ে আনা হয়েছে। এখন ১৮ বছর হলেই করোনা টিকা মিলবে। এবং বোঝাই যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও এবার টিকার আওতায় চলে এসেছে।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়েছে। আগামি ১ মে থেকে বছর ১৮ উপরে সকলেই করোনা টিকা নিতে পারবেন। এতে কোন সমস্যা নেই। 

উল্লেখযোগ্য যে, এর আগে শুধুমাত্র ৪৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা করোনা টিকার আওতায় আসতেন। এবার সেই বয়স কমে দাঁড়াল ১৮।

ভারত সরকার করোনা মোকাবিলায় যুদ্ধকালীন গতিতে কাজ করে যাচ্ছে।  

করোনা ভ্যাকসিনের জন্য নিজের নাম নথিভুক্ত করবেন কীভাবে? ধাপে ধাপে জেনে নিনঃ

cowin.gov.in ওয়েবসাইট থেকে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাবে।

ধাপ ১। মোবাইলফোনের নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে cowin.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

ধাপ ২। লগ ইন করে নিয়ে রেজিস্ট্রেশন ফর ভ্যাকসিনেশন সিলেক্ট করুন। এখানে আপনার ফটো আইডি, নাম, জন্মতারিখ সহ আরো বিভিন্ন তথ্য দিতে হবে।

ধাপ ৩। রেজিস্ট্রেশনের পর মোবাইল ফোনে একটি বেনিফিশিয়ারি রেফারেন্স আইডি আসবে। ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই নম্বরের দরকার হবে।

রেজিস্ট্রেশন শেষ হবে এভাবেই। এরপর আপনাকে টিকাকরণের দিন সময় এবং কেন্দ্র পছন্দ করতে হবে।

কাছাকাছি করোনা ভ্যাকসিন সেণ্টার গুগল ম্যাপসে সার্চ করে খুঁজে নিন তাড়াতাড়ি। তদুপরি cowin.gov.in ওয়েবসাইট থেকেও খোঁজা যাবে কাছাকাছি টিকা কেন্দ্র। 

জেনে নিন যে, ভ্যাকসিনের দিন এবং সময় পছন্দ করার জন্য ক্যালেন্ডার আইকনে ক্লিক করে 'শিডিউল অ্যাপয়েনমেন্ট’ সিলেক্ট করে নিতে হবে। ভ্যাকসিন কেন্দ্র পছন্দ করার পর সব ফাঁকা সময় দেখিয়ে দেবে। যে কোন একটি সময় পছন্দ করে অ্যাপয়েনমেন্ট বুক করা যাবে।

এছাড়াও আরো যেমন ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন কীভাবে?খুব সহজ প্রক্রিয়া। আরোগ্য সেতু অ্যাপ অথবা cowin.gov.in ওয়েবসাইট থেকে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।