দেশের প্রতিটি নাগরিক আসলে হিন্দু---মোহন ভাগবত

নয়া দিল্লি

Published Time

September 7, 2021, 4:14 pm

Updated Time

September 7, 2021, 4:26 pm
every-citizen-of-the-country-is-actually-a-hindu-mohan-bhagwat
মোহন

দেশের প্রতিটি নাগরিক আসলে হিন্দু। কারণ তাঁদের পূর্বপুরুষ এক।  দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত। পুণেয় পুলিশ সংগঠনের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ কথা বললেন মোহন ভাগবত। তবে এর আগেও যথেষ্ট যুক্তিসহকারে  এই ধরনের কথা বলতে শোনা গিয়েছে প্রবীণ নেতাকে।

মোহন ভাগবত দাবি করেছেন, হিন্দু ও মুসলিমদের উৎস একই। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৈয়দ আটা হুসেনের মতো ব্যক্তিরা।

মোহন ভাগবত বলেন, ”হানাদারদের সঙ্গেই ইসলাম ধর্ম ভারতে এসেছিল। এটাই ইতিহাস। আর সেটাকে এভাবেই দেখা উচিত।”  মোহন ভাগবত আবারো জানান, এদেশের মুসলমানদের কোনও আতঙ্কে ভোগার কারণ নেই।  ”যারা দেশকে ভাঙতে চাইছে ‘আমরা এক নই, আমরা আলাদা’ বলে, তাদের ফাঁদে পা দেওয়া উচিত নয়। আমরা এক জাতি। আমরা এক জাতি হিসেবেই থাকব।”

মোহন ভাগবতের কথায়  তালিবানের আফগানিস্তান দখল প্রসঙ্গও উঠে আসে। তালিবানের ক্ষমতা দখলের কোনরকম প্রভাব যেন ভারতে না পড়ে, সেজন্য শিক্ষিত মুসলিম সমাজকে এগিয়ে আসার আরজি জানান।খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাগবত। কারণ ভারতে থেকে দেখা যাচ্ছে অনেকেই তালিবান সমর্থন করছে। অসমেও এই ভয়াবহ দৃশ্য দেখা গিয়েছে। এর জন্য শিক্ষিত মুসলমানকে এগিয়ে আসতে হবে।

এর আগে তিনি বলেছিলেন: হিন্দু মুসলমানের মধ্যে কোন বিভেদ অথবা ভিন্নতা নেই। সে কারণে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির যে কথা বলা হচ্ছে সেটা অর্থহীন। মূলত প্রত্যেক ভারতীয়র ডিএনএ এক আর যারা গণপিটুনির ঘটনাকে প্রশ্রয় দেয়, তারা হিন্দুত্বের বিরোধী। মোহন ভাগবত বলেন যে, হিন্দু-মুসলমান উভয়েই একই মুদ্রার এপিঠ ওপিঠ। এক্ষেত্রে বিভেদের কোন কথা নেই। প্রশ্নই আসে না। ভাগবত বলেন যে, ধর্ম যাই হোক না কেন, সব ভারতীয় লোকের ডিএনএ এক। এখানে কোন বিভেদের কথা আসে না।

মোহন ভাগবত বলেন, আমরা গণতান্ত্রিক একটি দেশে বাস করছি। এখানে হিন্দু অথবা মুসলমান কেউ প্রভুত্ব বিস্তার করতে পারবে না।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd