নিপা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে, কেরলে মৃত ১২ বছরের ছেলে

নয়া দিল্লি

Published Time

September 5, 2021, 2:55 pm

Updated Time

September 5, 2021, 3:20 pm
12-year-old-dies-of-nipah-virus
প্রতীকী

মহামারি করোনা ভাইরাস থেকেই এখনো রেহাই মিলল না। করোনাগ্রাফ ওঠানামা করছেই।  এর মধ্যে আবার নিপা ভাইরাসের আতঙ্ক। একের পর এক এই ঘটনাগুলো অস্থির করে রেখেছে। এই শঙ্কার মধ্যেই রবিবার কেরলের কোঝিকোড়ে জেলায়  নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ১২ বছরের কিশোরের। মারণ করোনা ভাইরাস, নিপা ভাইরাস! অস্থির অবস্থা।

জানা যাচ্ছে, ঐ কিশোরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। শনিবারই কিশোরের অবস্থার অবনতি হয়, রবিবার ভোর পাঁচটা নাগাদ মারাই যায় সে।

জানা যায়, বেশ কয়েকদিন আগেই‌ শিশুর দেহে  নিপা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। কিন্তু আর বাঁচানো গেল না। ‌২০১৮ সালেও কেরলের কোঝিকোড়ে ও মালাপ্পুরামে কার্যত মহামারীর আকার নিয়েছিল এই নিপা ভাইরাস।  গত ৩ সেপ্টেম্বর তার মধ্যে নিপা ভাইরাসের উপসর্গ দেখা যায় কিশোরের দেহে। এবং এনকেফ্লাইটিস এবং মায়োকার্ডাইটিসের লক্ষণও দেখা গিয়েছিল।  পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পরীক্ষা হলে তা পজিটিভ আসে। এ নিয়ে করোনার মধ্যে আবার আতংক বাড়ছে।

এ বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন,  প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আক্রান্ত ঐ কিশোরকে, তারপর স্থানান্তরিত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। শেষপর্যন্ত আবার বেসরকারি হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল।

এ নিয়ে বৈঠক হয়েছে বলে জানান তিনি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, "গতকাল কয়েকজন জেলার কর্মকর্তা,  মন্ত্রীদের সাথে  বৈঠক করেছি। পরিস্থিতি মোকাবিলার জন্য দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। যারা ছেলেটির কাছাকাছি এসেছে তাদের খোঁজ শুরু হয়েছে,  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।" অর্থাৎ নিপা মোকাবিলায় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তৎপর সরকার। সতর্কতা তো অবলম্বন করতেই হবে।

কী এই নিপা ভাইরাস?

জুনোটিক ভাইরাস হিসাবে পরিচিত এই নিপা আসলে প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এই ভাইরাস বাদুড়ের লালা থেকে ছড়িয়ে পড়ে।  এটা শূকর, কুকুর, ঘোড়া সহ অন্যান্য প্রাণীদের আক্রান্তের পাশাপাশি মানুষের মধ্যেও ছড়ায়। নিপা ভাইরাসের ফলে আক্রান্ত বক্তি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। এমনকি মারাও যেতে পারেন।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd