নাইটদের তরফে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব আল হাসান; ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

কলকাতা

Published Time

April 15, 2021, 6:04 pm

Updated Time

April 15, 2021, 6:04 pm
shakib-al-hasan-wished-a-happy-bengali-new-year
শাকিব আল হাসান

কলকাতা নাইট রাইডার্স হচ্ছে বাংলার দল। যদিও কলকাতা নাইট রাইডার্স দলে বাঙালি কোনও ক্রিকেটার নেই। তবে কলকাতা এবং বাঙালির আবেগকে সবসময় মর্যাদা/ সম্মান দেয়ার চেষ্টা করেছে কলকাতা নাইট রাইডার্স। 

এবার কলকাতা নাইট রাইডার্স বাঙালির প্রাণের নববর্ষ পালন করা থেকে দূরে/ বিরত থাকল না। জগৎজোড়া মহামারির মধ্যে কোন একটা উৎসব/ আনন্দের বার্তা মন ভরিয়ে দেয়।  

পয়লা বৈশাখে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। 

নাইট রাইডার্সের তরফে প্রত্যেক বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব আল হাসান। প্রাণের নতুন বছরের শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। 

প্রসঙ্গত, নাইট রাইডার্সের দলে কখনও কোনও বাঙালি ক্রিকেটার সে ভাবে সুযোগ পাননি। এ বারও সেই ধারা চলছে। শাকিব আল হাসান বাঙালি -বাংলাদেশের ক্রিকেটার। তিনিই একমাত্র বাংলা ভাষা বলতে পারেন। তাই প্রয়োজনে বাংলা ভাষা বলার প্রয়োজন পড়লে, শাকিবকে দিয়েই কাজ চালানো হচ্ছে।

শাকিবের বলা সেই ভিডিওটি সকল বাঙালির মন কেড়েছে। খুবই মিষ্টি করে বলেছেন শাকিব আল হাসান। শাকিব আল হাসান অন্য ধাতের মানুষ। মানুষ হিসেবে একন মিশুক। 

সময়ে সময়ে শাকিব আল হাসানকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে। কলকাতায় কালিপুজোয় আসার জন্যে বাংলাদেশের এক মৌলবাদী ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে তাঁকে কেটে ফেলার হুমকি দেয়! ভয়াবহ কাণ্ড! তুমুল হৈচৈ হয়। অনেকে এমনও বলেছেন, শাকিবকে বয়কট করা উচিৎ! 

ফিরে আসা যাক আইপিএলের কথায়। আইপিএলে নাইট রাইডার্স এখন চাপে আছে। 

শেষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচ রোহিত শর্মাদের হাতে তুলে দিয়ে এল তারা। 

প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে আশা কিছুটা জাগিয়েছিল কলকাতার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে থুবড়ে পড়ে।   

১৮ এপ্রিল তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে পরের ম্যাচ রয়েছে নাইটদের। 

পরপর দু'টি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে আরসিবি। তবে দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী কেকেআর শিবির। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd