আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার বেন স্টোকস

কলকাতা

Published Time

April 14, 2021, 7:22 pm

Updated Time

April 14, 2021, 7:48 pm
ipl-ben-stokes-is-ruled-out-of-the-tournament
সংগ্রহ করা ছবি

সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস খুব বড় ধাক্কা খেল । চোটের জন্যে ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস । এটা শুধু কষ্ট নয়, এই ঘটনা গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে রাজস্থান শিবিরে। 

রাজস্থান রয়্যালস টিমের পক্ষ থেকে টুইট করে সে কথা জানানো হয়। সময়টা খুব খারাপ যাচ্ছে রাজস্থান রয়েলসের! 

আর স্টোকসের মতো অলরাউন্ডারের অভাব পূরণ করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। 

উল্লেখ্য যে, সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান স্টোকস। তবে ক্যাচ কিন্তু সফলভাবেই তালুবন্দি করেছিলেন স্টোকস। 

এক্স–রে করে জানা যায় আঙুল ভেঙে গিয়েছে অলরাউণ্ডার স্টোকসের।  

জানা গিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলোতে খেলতে না পারলেও ইতিমধ্যেই শিবির ছেড়ে যাবেন না স্টোকস। দলের সঙ্গেই থাকবেন বলে জানা যাচ্ছে সূত্রে।

বেন স্টোকসে ঘটনাটি অবশ্যই একটা বিরাট ধাক্কা। 

স্টোকসের চোট নিয়ে রাজস্থান র‌য়্যালসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষা–নিরীক্ষা করে জানা গিয়েছে স্টোকসের আঙুল ভেঙেছে। যার ফলে ২০২১ আইপিএলের বাকিই ম্যাচ খেলতে পারবে না।’‌ 

তবে স্টোকস যাবেন না। স্টোকস দলের সঙ্গে থাকবেন পরামর্শ আর সমর্থন দেওয়ার জন্য।

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দলের প্রত্যেক সদস্যই বেন স্টোকসের ভক্ত। স্টোকস দলের সম্পদ। স্টোকসের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা খুশি, স্টোকসের অবদান থাকবে’। বেন স্টোকসের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd