
নুসরত জাহানকে নিয়ে কম আলোচনা- সমালোচনা হয়নি। লেখক তসলিমা নাসরিন লিখেছেন নুসরতের পক্ষে দাঁড়িয়ে। নুসরত স্বাবলম্বী মেয়ে। সন্তান বড় করার মতো, মানুষ করার মতো ক্ষমতা তাঁর আছে, কিন্তু সমাজ তো আর সেসব দেখে না, চাইই চাই নুসরতের সন্তানের বাবার পরিচয়। নুসরতও প্রথম থেকেই বোল্ড, লড়ে গেছেন।
এদিকে, সব গোপনীয়তা সরিয়ে নুসরত জাহান জানিয়ে দিলেন তাঁর ছেলে ঈশানের বাবা কে? তবে স্পষ্ট নয়। ইঙ্গিতেই সন্তানের বাবার কথা জানালেন নুসরত!
বুধবার বিকেলে এক স্যালোঁর উদ্বোধন করতে গিয়েছিলেন নুসরত। মা হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে যোগ দিলেন। নুসরতকে সামনে পেয়েই জিজ্ঞেস করেন, তাঁর সন্তানের পিতৃ পরিচয়। সংবাদ মাধ্যমের এই প্রশ্ন যদিও এড়িয়ে যাননি নুসরত জাহান। বরাবরের মতো স্বাভাবিকভাবেই উত্তর দেন, ‘সন্তানের বাবা সবটা জানেন। একজন মহিলাকে এরকম প্রশ্ন করা মানে তাঁকে অপমান করা!’ অনেকেই নুসরতের এই কথায় সাপোর্ট করেছেন। সোশ্যাল মিডিয়াতেও লিখছেন অনেকে। মহিলাকে অপদস্ত করতে সমাজের গায়ে লাগে না... এ কেমন প্রশ্ন?
নুসরতের কথায়, ‘যশকে সঙ্গে নিয়ে অভিভাবকত্ব দারুণ কাটছে। মাতৃত্ব উপভোগ করছি। বাবা যখন চাইবে, তখনই সবার সামনে আনা হবে সন্তানকে।’
নুসরত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পর পরই গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেত্রীর গর্ভের সন্তান নাকি অভিনেতা যশ দাশগুপ্তর। তবে সন্তানের বাবা কে, তা নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন নুসরত। এবং মা হওয়ার পরও নুসরত জানাননি কিছু। তবে আর যাই হোক, নুসরত ব্যক্তিত্বসম্পন্ন স্বাধীন, স্বাবলম্বী নারী। কেনই বা সমাজের তোয়াক্কা করবেন?