যশের সাথে মিলিয়েই কি সন্তানের নাম ঠিক করলেন নুসরত? বাড়ছে জল্পনা

নিউজ ডেস্ক
কলকাতা

Published Time

August 27, 2021, 3:24 pm

Updated Time

August 27, 2021, 5:17 pm
ফাইল ছবি

একটি বিষয় আরো পরিষ্কার হয়ে গেল‌ নুসরত জাহানের মা হওয়ার ব্যাপারে যে একবিংশ শতাব্দীতে এসেও সমাজের ভাবনা এখনো পাল্টায়নি। হ্যাঁ পাল্টেছে কিছুটা, না পাল্টালে পৃথিবীতে ভালো কাজ কিছু হতো না। কেবল নারীর জন্যেই যত বাধা, যত প্রতিরোধ। কিন্তু নারীও সটান, পিঠ সোজা করে দাঁড়াচ্ছে। এবং এটাই চাই। আর দেখিয়েও দিলেন সব রঙ্গ রসিকতাকে পেছনে ঠেলে নুসরত জাহান।

অভিনেত্রী নুসরতকে নিয়ে বিতর্কের শেষ নেই। নিখিলের সঙ্গে, আর তিনি মা হয়ে গেলেন--- বিতর্ক থামছে না। নেটিজেনদের একাংশ নুসরতের পক্ষে দাঁড়িয়েছেন এবং তাঁর সাহসিকতার যথেষ্ট প্রশংসা করছেন। নুসরতের পাশে দাঁড়িয়েছেন লেখক তসলিমা নাসরিন। আর ওদিকে নুসরত জাহানও শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন।

এখন নুসরত এক সন্তানের মা! নুসরতকে নিয়ে নতুন কৌতহল, অভিনেত্রী-সাংসদ তাঁর সদ্যোজাত ছেলের নাম কী রাখলেন? মা হওয়ার পরই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নুসরত জাহান জানিয়েছেন, তাঁর ছেলের নাম ঈশান।  এখন এই নামের ইংরেজি বানানেই আসল চমক। নুসরতের ছেলের নামের বানান হচ্ছে Yishaan। অর্থাৎ নামের শুরুতেই Y এর ব্যবহার।

নুসরত জাহান গর্ভবতী হওয়ার পর পরই গুঞ্জনে এসেছিল অভিনেত্রী নুসরতের গর্ভের সন্তান নাকি আসলে অভিনেতা যশ দাশগুপ্তর। তবে এ নিয়ে কিচ্ছু বলতে চাননি নুসরত। যশও কিছু বলেননি। এমনকী, হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও বিষয়টি আড়ালে রেখেছেন। এদিকে, গুঞ্জনে শোনা যাচ্ছে, নুসরত ছেলের নামের মধ্যে দিয়েই সন্তানের বাবার পরিচয় জানিয়ে দিয়েছেন! তবে এটা কতটুকু ঠিক, সেটা নুসরতই জানেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫-এ সন্তান জন্ম দিয়েছেন নুসরত। নবজাতকের ওজন ২.৯ কেজি। মায়ের সঙ্গেই আছে সন্তান। খুশির হাওয়া বইছে। ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে জীবনের লড়াই দাঁড়িয়ে ছিলেন নুসরত। কিছু কি বলেছেন এ ব্যাপারে নিখিল জৈন? তিনি শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। বলেন,"নুসরতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।”