
জীবনের সমাপ্তি মাত্র ৫৯ বছর বয়সেই। মারা গেলেন তামিল অভিনেতা বিবেক! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা বিবেক।
শনিবার সকালে বিবেক মারা গিয়েছেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।এক একটা মৃত্যু ঘনিয়ে আনে অন্ধকার। ২০২০ সালে করোনায়, অন্যান্য রোগভোগে, আত্মহত্যার ঘটনায় আমরা হারিয়েছে অনেক অভিনেতা অভিনেত্রীকে।
২০২০ সালের হারানোর শোক, সেই দগদগে দুঃখ ভোলার নয়। কিন্তু ২০২১ সালও কী আর বাদ গেল? তামিল অভিনেতা বিবেকের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে।
জানা গিয়েছে, গতকাল আশঙ্কাজনক অবস্থায় বিবেককে হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই বিবেকের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়।
এরপর ইসিএমও সাপোর্টে রাখা হয় বিবেককে। ১৭ এপ্রিল ভোর ৪টে ৩৫ নাগাদ তামিল অভিনেতা বিবেক মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
অভিনেতা বিবেক করোনা টিকাও নিয়েছিলেন। বৃহস্পতিবার ওমানদুরার সরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন বিবেক।
বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে টিকা নিয়ে ফ্যানদের কাছে প্রশংসাও কুড়িয়ে নেন অভিনেতা।
ভ্যাকসিন নিয়ে সংবাদমাধ্যমকে জানান, ' ভ্যাকসিন নিয়ে অনেকের মনেই সংশয় আছে। কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়া যে সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা'।
কিন্তু তিনি আর নেই এই পৃথিবীতে। বার্তা দিয়ে চলে গেলেন।
শুক্রবার সকালেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে দ্রুত বিবেককে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভর্তির সময় তাঁর জ্ঞান ছিল না।
প্রসঙ্গত, পরিচালক কে বালাচন্দ্র বিবেককে সিনেমায় আনেন। তিনি ১৯৮০-র দশক থেকে অভিনয় শুরু করেছিলেন। নজর কেড়েছেন ভালো।
প্রথমে বেশ কয়েকটি তামিল ছবিতে ছোটো চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন বিবেক।
১৯৯০-র দশকে বিবেক তামিল সিনেমায় প্রধান কৌতুক অভিনেতা হিসেবে ছাপ ফেলেন। তিনি মুগ্ধ করেন দর্শককে।
বিবেক একের পর এক তামিল আর হিন্দি ছবিতে অভিনয় করে গেছেন।
২০০টিরও বেশি সিনেমায় বিবেক অভিনয় করেছেন। তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছিলেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বিবেক।

