দুঃখজনক! হৃদরোগে আক্রান্ত হয়ে ‘বিগ বস’ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্ল প্রয়াত

কলকাতা

Published Time

September 2, 2021, 2:56 pm

Updated Time

September 2, 2021, 3:29 pm
sidharth-shukla-dies-of-heart-attack
সিদ্ধার্থ

হায়রে মৃত্যু।   সিদ্ধার্থ শুক্লা আর নেই।মৃত্যু সংবাদগুলো যেন নিউ নরমাল হয়ে গেছে এখন। 'বালিকা বধূ' ও 'বিগবস' খ্যাত সিদ্ধার্থ শুক্লা বেঁচে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুম্বাইয়ের কুপার হাসপাতালে।রেখে গেলেন  মা ও দুই বোনকে। বয়স ছিল মাত্র ৪০। আহ! এক তো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারা যায়নি, আরেক সিদ্ধার্থ শুক্লা।

জীবনটা বড্ড ক্ষণস্থায়ী। টাকা,পয়সা, ক্ষমতা সবকিছুই বড্ড আপেক্ষিক। থেকে যায় শুধু ভালোবাসাটাই৷ হাসিমুখ সুদর্শন চেহারাটা আর দেখবেন না।

একটাই কথা বলবো, জীবনে খুব করে বাঁচুন। প্রচণ্ডভাবে বাঁচুন।  যতদিন আছেন, বাঁচুন। বেঁচে থেকে মৃতের মতো আচরণ করলে নিজেকে ঠকিয়ে যাচ্ছেন দিনের পর দিন। তাই বললাম, যতদিন আছেন বাঁচুন সবাই মিলে আনন্দে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই এটা তো ভাবাই যায় না।বুধবার রাতে ঘুমের আগে প্রতিদিনের মতো একটি ওষুধ খেয়েছিলেন অভিনেতা। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বৃহস্পতিবার ঘুম থেকে না ওঠায় সিদ্ধার্থকে জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা এমনটাই অনুমান চিকিৎসকের। হায় রে ভাগ্য।

পোস্টমর্টেমের পরই জানা যাবে তাঁর মৃত্যুর আসল কারণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। শোকে ভেঙে পড়েছেন সবাই এই সংবাদে। সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষজন শোকপ্রকাশ করছেন।

মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। এরপর বেশ কয়েকটি মেগা সিরিয়ালে অভিনয় করে। তার মধ্যে বালিকা বধূ সিরিয়ালে দর্শকদের মনে শক্তপোক্তভাবে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা শুক্লা। ঝলক দিখলা যা সিক্স, ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি সেভেন সহ একাধিক রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ। রিয়ালিটি শো বিগ বসের হাত তাঁর জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছে যায়।

মৃত্যু তো অবশ্যম্ভাবী। কিন্তু কিছু মৃত্যু মানা যায় না। বিগ বস ১৩-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। বিগ বসের ঘরে তাঁর আর শেহনাজ গিলের প্রেমে মজেছিল দর্শক। সম্প্রতি বিগ বস ওটিটির  ঘরেও অতিথি হিসাবে এসেছিল এই জুটি।

এদিকে,  ২০১৪ সালে করন জোহরের প্রযোজনায় হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে বরুণ ধাওয়ান,  আলিয়া ভাটের সঙ্গে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ শুক্লা।সম্ভাবনাময় মানুষটা চলে গেলেন হঠাৎ করে। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড জগৎ।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd