
মায়ানগরী মুম্বাইর তিনটি রেল স্টেশন এবং বিগ বি অমিতাভ বচ্চনের ঘরে রাখা হয়েছে শক্তিশালী বোমা।চারটি বোমা রাখা আছে মায়ানগরী মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। এবং এর মধ্যে খোদ অমিতাভ বচ্চনের বাড়িও আছে! মধ্যরাতে আচমকা অচেনা হুমকি ফোনের ধাক্কায় শোরগোল গোটা মুম্বইজুড়ে। সূত্রের খবর, মুম্বই পুলিশের মেন কন্ট্রোল রুমে ফোন করে এক ব্যক্তি জানান, শহরের চার জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। তবে এর সবটাই ভুয়ো বলে পরে জানা গিয়েছে। তবে কোনরকম ঝুঁকি না নিয়ে আগেভাগেই সতর্ক হয়েছিল পুলিশ।
তিনটি স্টেশন আর বিগ বি অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর সামনে নিরাপত্তা বাড়ানো হল কোন ঝুঁকি না নিয়ে। মুম্বই পুলিশ সূত্রে খবর, কন্ট্রোল রুমে ফোন করে এক ব্যক্তি ৪টি জায়গায় বোমা রাখার কথা বলে। আচমকা এই খবর। সে উল্লেখ করে ছত্রপতি শিবাজী টার্মিনাস , বাইকুল্লা এবং দাদার রেলওয়ে স্টেশনের পাশাপাশি অভিনেতা অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর কথা।
দেরি না করে এই চারটি এলাকায় তল্লাশি চালায় পুলিশ এবং বম্ব সোয়াড। কিন্তু সেখান থেকে সন্দেহজনক কোন কিছুই পাওয়া যায়নি। তবে স্বাভাবিকভাবেই এমন একটি ফোন পাওয়ার পর হুলুস্থুল লেগে যায়। তবে এই ফোন কলটিকে নিয়ে সুরক্ষা ব্যবস্থায় কোনও খামতি রাখতে নারাজ পুলিশ কর্মীরা। চার জায়গাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো হোক আর যাই হোক--- নিরাপত্তা মুখ্য। ফলে সে বিষয়ে কোন খামতি রাখা হয়নি।
তবে কে বা কারা এই ফোনকল করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। আর কোন এলাকা থেকে ফোন করা হয়েছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। রয়েছে কড়া প্রহরা। প্রসঙ্গত, গত বছর মে মাসে মুম্বইয়ের মহারাষ্ট্রের সচিবালয়ে বোমা রাখার ভুয়ো ফোনও এসেছিল। সেই সময়ও সেই কলার জানিয়েছিল, বিল্ডিংয়ে বোমা রাখা আছে। তবে গোটা বিল্ডিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কিছুই পাওয়া যায়নি। পরে জানা যায় নাগপুরের এক ব্যক্তি ওই ভুয়ো ফোনকলের সঙ্গে জড়িত।