'মানিকে মাগে হিঠে’ গানে সরগরম নেটদুনিয়া...

কলকাতা

Published Time

August 28, 2021, 3:43 pm

Updated Time

August 28, 2021, 4:09 pm
manike-mage-hithe-song
ছবি নেট থেকে

সোশ্যাল মিডিয়ায় এখন শুধুমাত্র একটাই গান ঘোরাফেরা করছে, ফেসবুক খুললেই একই গান। এই গান একেবারে মন জয় করে ফেলেছে। পুরো মজেছে নেট দুনিয়ায় একটি গানে। ৮ থেকে ৮০ সবার মুখে মানিকে..... । ভালোও লাগে।

'মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তিনি ইয়োহানি নামেই অধিক পরিচিত। সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ এতটাই বেশি জনপ্রিয় হয়েছে যে গানটির তামিল, মালয় এবং আমাদের বাংলা সংস্করণও বের হয়েছে। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন ইয়োহানি।

ইয়োহানি  ইউটিউবে গান প্রকাশের মধ্যে ক্যারিয়ার শুরু করেন।  ‘দেবিয়াঙ্গে বারে’ গানটি প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা পান। বর্তমানে শ্রীলঙ্কায় সঙ্গীতপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। উল্লেখযোগ্য যে,  এর আগেও ইয়োহানির গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এদিকে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুসারী, ভক্তের সংখ্যাও বেড়ে চলেছে। আজকাল তো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে ফলোয়ারের সংখ্যা দিয়েই জনপ্রিয়তা মাপা হয়।

বর্তমানে ‘মানিকে মাগে হিঠে’ গানে গরম নেটদুনিয়া। প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকে। গানের ভাষা হয়ত কেউ বুঝছেন না, কিন্তু গায়কি আর সুরের মূর্ছনা দোলা দিয়েছে নতুন প্রজন্মকে। এদিকে অধিকাংশই দেখা যাচ্ছে, গানের কথা যাই হোক উল্টোপাল্টা হলেও দু-চারটে শব্দ গুনগুন করে ফেলছেন কেউ কেউ। মোদ্দা কথা, সকালে চোখ খোলা থেকে রাতে ঘুমানো পর্যন্ত ফেসবুক স্ক্রল করলেই শোনা যাচ্ছে মানিকে মাগে পিঠে! 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd