বিষাদ! মাতৃহারা অভিনেতা অক্ষয় কুমার

নিউজ ডেস্ক
নয়া দিল্লি

Published Time

September 8, 2021, 3:25 pm

Updated Time

September 8, 2021, 9:00 pm
ফাইল ছবি

পৃথিবীতে যে ব্যক্তি মা হারা; তাঁর মতো অভাগা আর কেউ নেই। মা-ই গোটা পৃথিবী। মাতৃহারা হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ৯ সেপ্টেম্বর অক্ষয় কুমারের জন্মদিন। তার আগে জীবনের একটা মর্মান্তিক সময়।  দুঃসংবাদ!

আজ সকালে মাকে হারালেন Akshay। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে তাঁকে স্থানান্তিত করা হয় ICU-তে। কিন্তু তারপরও শেষরক্ষা হল না, সব লড়াই শেষ করে বুধবার সকালে পরলোকগমন করেন অক্ষয়ের মা। জীবনে যতই ধন সম্পদ থাকুক, মাতৃহারা জীবন শূন্য।  অভিনেতা অক্ষয় কুমার লন্ডনে ব্যস্ত ছিলেন একটি ছবির শ্যুটিং-এ। খবর পেয়ে ছুটে আসেন মুম্বইতে।

বুধবার সকালে মা-র প্রয়াণের কথা নিজেই জানান নেটমাধ্যমে, অভিনেতা কুমার লেখেন,’ আমার মা আমার অন্তরের সবটা জুড়ে ছিল, এই বেদনা আমি সহ্য করতে পারছি না, আজ সকালেই আমার মা অরুণা ভাটিয়া আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন, এই সময় আমাদের পাশে যাঁরা ছিলেন আমি কৃতজ্ঞ তাঁদের প্রতি….ওম শান্তি’। অক্ষয় আরও লেখেন, ‘আমি ও আমার পরিবার খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের প্রার্থনা আমাদের পাথেয়’।

সন্তানের জীবনে প্রথম শিক্ষকই তার মা। মা শেখান পৃথিবীতে লড়াই করে, সৎভাবে কীকরে বেঁচে থাকতে হবে। অভিনেতা অক্ষয় কুমার বিভিন্ন সময় তাঁর সাক্ষাৎকারে মা-র উল্লেখ করেছিলেন। প্রসঙ্গত, ব্রিটেনে তাঁর পরের ছবি ‘মিশন সিন্ডারেলা’র শ্যুটিং করছিলেন অক্ষয়। মায়ের অসুস্থতার খবর পেয়েই শ্যুটিং ছেড়ে ফিরে আসেন। অভিনেতার সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী টুইঙ্কেল খান্না,  মেয়ে নিতারা। মা-এর অসুস্থতার খবর পেয়ে সপরিবারে মুম্বই ফিরে আসেন অক্ষয় কুমার। মায়ের প্রতি যত্নশীল ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ  হয়ে পড়েছেন অভিনেতা এবং তাঁর পরিবার। মায়ের আত্মার শান্তি কামনা করছেন প্রত্যেকেই।