এবার অভিনেতা আমির খান করোনা আক্রান্ত

Published Time

March 24, 2021, 3:19 pm

Updated Time

March 24, 2021, 3:19 pm
aamir-khan-tests-positive-for-covid-19
আমির খান

করোনায় নতুন করে কাঁপছে ভারত। মানুষ আবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। আক্রান্ত হচ্ছেন মানুষ। 

এবার মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আমির খান। করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এর পর পরই তিনি নিজেকে সেল্ফ আইসোলেট করে ফেলেন। অভিনেতার চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যে।

এর আগেও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছেন। বলিউড-টলিউড বাকি নেই আর। একের পর এক আক্রান্ত হচ্ছেন। 

আমির খান ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ করছিলেন।

ছবিটি হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। এই ছবিতে প্রধান ভূমিকাতে অভিনয় করছিলেন মিস্টার পারফেকশনিস্ট। 

ছবির কাজ চলাকালীন তাঁর শরীরে করোনা ধরা পড়ে। 

উল্লেখ্য যে, অভিনেতা আমির খানের সঙ্গে গত কয়েকদিন ধরে যাঁরাই সাক্ষাৎ করেছেন অথবা সংস্পর্শে এসেছেন তাঁদের সাবধান থাকতে বলা হয়েছে। কারণ করোনায় প্রত্যেককে সাবধান থাকতেই হবে। 

অভিনেতা আমির খানের মুখপাত্রের তরফে জানানো হয়েছে যে, “আমির খানের করোনা ধরা পড়েছে। নিজের বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এ মুহূর্তে করোনার সব নিয়ম মেনে চলছেন। এখন তাঁর শারীরিক অবস্থা ভালোই আছে। তবে যাঁরাই অভিনেতার সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা টেস্ট করিয়ে নেয়ার কথা বলা হচ্ছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।”

উল্লেখযোগ্য যে, কয়েকদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন অভিনেতা রণবীর কাপুর এবং সঞ্জয় লীলা বনশালি। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট ইতিবাচক আসার পর শুটিংয়ের সমস্ত কাস্ট এবং ক্রু মেম্বারেরও করোনা পরীক্ষা হয়। তাঁদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি এখন আছেন কোয়ারেন্টাইনে।

আর পরবর্তী নোটিস না আসা পর্যন্ত ‘গাঙ্গুবাঈ কাঠিওয়ারির’ শুটিং বন্ধ রাখা হয়েছে।

রণবীর কাপুর এখন হোম কোয়ারেন্টাইনেই আছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। 

এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সতীশ কৌশিক। তিনিও হোম কোয়ারেন্টাইনে। চিকিৎসা চলছে।

করোনা বাড়ছে যদিও ভোটপ্রচারের আনন্দে এখন আর কার কী মনে আছে? মিটিং মিছিল চলছে নেচে গেয়ে। স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রী কারো মুখে মাস্কের বালাই নেই। স্যান্টিটাইজার তো দূরের কথা।

সমানে চলছে প্রচার। হাজার হাজার মানুষের সমাবেশ ঘটছে। নেতা মন্ত্রীদের মুখেই মাস্ক নেই, জনগণের মুখে আর থাকে কোথায়?

এই অসতর্কতা যেভাবেই হোক বদলাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।কিন্তু কোথায় কী? মানুষের পকেটে টাকা নেই, আবার সাবধানতাও নেই। এবার লকডাউন হলে আর উপায় নেই।  



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd