
মিয়ানমারের অবস্থা শোচনীয়।
এবার মিয়ানমারে অনির্দিষ্টকালের জন্যে ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানায়।
দেশে সেনা অভ্যুত্থানের পর এর প্রতিবাদে দেশজুড়ে প্রত্যেকদিন রাস্তায় নামছে হাজারও মানুষ।চলছে প্রতিবাদ। সেই সাথে চলেছে মানুষ নিধনযজ্ঞ। নির্বিচারে হত্যা করা হচ্ছে।
আর এর মধ্যেই ইন্টারনেট পরিষেবায় লাগাম টানার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে চাচ্ছে সেনা সরকার।
কোনভাবে কেউ যেন কারো সাথে যোগাযোগ করতে না পারে। একটা অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছে।
এর আগে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার জন্য টেলিকম সংস্থাগুলোকে নির্দেশনা দেয় পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়।
আর শুক্রবার সকাল থেকেই ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয় মিয়ানমারের অধিকাংশ মানুষ।
প্রসঙ্গত,সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমনে এর আগে মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা দিয়েছিল জান্তা সরকার।
অনির্দিষ্টকালের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার।
বিক্ষোভকারীদের একহাতে দমন করার কৌশল হিসেবে যোগাযোগ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে চায় জান্তা সরকার।
অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্য অনুযায়ী, মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে এখনো অবধি মারা গিয়েছে ৫৪৩ জন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের জন্যে নিখোঁজ শত শত রাজনীতিক, নির্বাচন কর্মকর্তা, সাংবাদিক, কর্মী এবং আন্দোলনকারী।
এএপিপি বলছে, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ট্রেড ইউনিয়নকর্মী, লেখক, ছাত্র, বেসামরিক নাগরিক, বিক্ষোভকারী, শিশুসহ অন্তত দুই হাজার ৭৫১ জনকে আটক করা হয়েছে।
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদকারী রাস্তায় নামছে। শান্তিপূর্ণ প্রতিবাদও চলেছে। কিন্তু কুকুর বেড়ালের মতো হত্যা করা হচ্ছে প্রতিবাদকারীদের।
গত ১ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী তুমুল বিক্ষোভ চলছে।
সেনা অভ্যুত্থানের অবসান এবং দেশের নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে রাজপথে মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাধারণ জনগণ।তাঁরা গণতন্ত্র/ শান্তি চায়। যা ছিনিয়ে নিয়েছেন জান্তা সরকার।

