


বিরল ঘটনা!
তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে একটি শিশু।
তবে জন্মের সময় শিশুটির কোন অস্বাভাবিক লক্ষণ ছিলনা।
এমন ঘটনা সামনে আসার পর কার্যত হতবাক হয়ে পড়েছে মানুষ। হতবাক চিকিৎসকরাও।
চিকিৎসকদের বক্তব্য, ঘটনাটি বিরল। এমন ঘটনা এর আগে কখনো দেখেননি।
বিরল এই ঘটনাটি সংঘটিত হয়েছে ইরাকে।
উল্লেখযোগ্য যে, জন্মের পর থেকে শরীরে অসুবিধা দেখা যায়নি কিন্তু তার তিন মাস বয়স থেকে শরীরে কিছু অসুবিধা দেখা দেয়।
যৌনাঙ্গ ভীষণভাবে ফুলে যেতে শুরু করে।
প্রায় সঙ্গে সঙ্গেই মা-বাবা ভয় পেয়ে সেই শিশুকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আবিষ্কার করা হয় যে তার শরীরে একই সঙ্গে আছে তিনটি যৌনাঙ্গ।
পরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন যে শিশুটির আরো দুটো পুরুষাঙ্গ দেখা দিচ্ছে।
চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, তার শরীরে মোট রয়েছে তিনটি যৌনাঙ্গ। একটি যৌনাঙ্গ যেমন থাকে সকলের শরীরে স্বাভাবিক, আরেকটি ঠিক তার পাশ থেকে শুরু হয়েছে, তৃতীয়টি যৌনাঙ্গের ভেতরে অন্ডকোষের মাঝখান থেকে বেরিয়েছে।
তৃতীয় যৌনাঙ্গের কারণেই তার অন্ডকোষ ভীষণভাবে ফুলে যায়।বিরল এই ত্রুটির বিষয়টি স্থান পায় ‘The International Journal of Surgery Case’ জার্নালে। পেপারটি লেখেন শাকির সেলিম জবলি এবং আয়াদ আহমেদ মহম্মদ নামে দু’জন।
তাঁদের বক্তব্য অনুযায়ী, Triphallia বিরল শারীরিক ত্রুটি, এটি ৫-৬ মিলিয়ন শিশুর মধ্যে একজনের শরীরে দেখা যায়। এবং এই শিশুই হচ্ছে প্রথম শিশু,যার বিষয়টি সরকারিভাবে নথিভুক্ত করা হল।
প্রসঙ্গত, আরো দুটি পুরুষাঙ্গ কার্যকরী না হওয়ায় সেই দুটিকে অস্ত্রপচারের পরে বাদ দেওয়া হয়।
চিকিৎসকরা এই ঘটনায় আশ্চর্যান্বিত হয়ে পড়েছেন যে যে মায়ের গর্ভে থাকার সময় কোন ক্ষতিকারক ড্রাগের প্রভাব শিশুটির ওপর পড়েনি। এমনকি শিশুর পরিবারে কোন জিনগত সমস্যার হিস্ট্রি নেই।
কিন্তু এত কিছুর পরেও কি করে এই রকম শিশুর জন্ম হলো, তা নিয়ে রীতিমতো জল্পনা-কল্পনা করছেন চিকিৎসকরা। তবে এই শিশুটির অস্ত্রোপচারের ঘটনাটি স্থান পেয়েছে The International Journal of Surgery Case নামক শীর্ষক মেডিক্যাল জার্নালে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় Triphallia। চিকিৎসকরা জানান যে, বর্তমান সময় পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে এমন কোন ঘটনার উল্লেখ নেই।
অন্যদিকে, ২০১৫ সালে ভারতে অনুরূপ ঘটনা ঘটলেও তা কোন জার্নালে প্রকাশ পায়নি।

