Google Maps দেখে অপর যুবতীর বাড়ি ঢুকে পড়ল বরযাত্রী! বিয়ে বিভ্রাট ইন্দোনেশিয়ায়

কলকাতা

Published Time

April 11, 2021, 2:23 pm

Updated Time

April 11, 2021, 2:23 pm
the-bridegroom-entered-the-house-of-another-young-woman-by-looking-at-google-maps
প্রতিনিধিত্বমূলক

আজকাল আর ঠিকানা কেউ রাস্তাঘাটে কাউকে জিগাসা করে না। অচেনা জায়গা খুঁজে বের করতে প্রায়ই গুগল ম্যাপের সাহায্য নেয়াটা তো সাধারণ কথা। 

কিন্তু এই গুগল ম্যাপও যে কখনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, এই ঘটনাটিই তার প্রমাণ। গুগল ম্যাপও খলনায়কের ভূমিকা পালন করে! ঘটনাটি আমাদের দেশের নয়, ইন্দোনেশিয়ার। 

মোটামুটি অতিথি-অভ্যাগতদের আনাগোনাও শুরুই হয়ে গিয়েছে। তদারকিতে বিয়ের কনের বাবা। মাও চারদিকে কড়া নজর রেখেছেন, কোথাও কোন ত্রুটি থেকে গেল কিনা। বরপক্ষের আসারও সময় প্রায় হয়ে গিয়েছে। আদরের ছোট মেয়ের বিয়ে বলে কথা। তৈরি সকলেই প্রায়।  

ঠিক সময়েই হাজির হল বরযাত্রী দল। গাড়ি থেকে নেমে সোজা শ্বশুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন পাত্র। মিত্রেরা তখন গুছিয়ে বসার তোড়জোড় চালাচ্ছেন। 

কনের ঘর খুঁজে বের করতে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিল বরযাত্রী। কিন্তু সেটাই বিপদ ঘটাল। 

কারণ তাঁরা কনের বাড়িতে যাওয়ার বদলে অন্য এক যুবতীর বাড়িতে ঢুকে পড়ল । কী ঘটনা রে বাবা! ছাঁদনাতলায় যাওয়ার পালা। 

আর ঠিক তখনই কিন্তু পাত্রপক্ষের এক ব্যক্তির খটকা লাগে। আদৌ ঠিক বাড়িতে এসেছি তো? খবরটা এক কান থেকে আরেক কান হয়। অবশেষে টনক নড়ে সকলের। যে তাঁরা ভুল গন্তব্যে চলে এসেছেন। 

কারণ কন্যা তো মোটেও এমন দেখতে নন।এছাড়াও শ্বশুরমশাইকে ছবিতে যেমন দেখাচ্ছিল, তেমনটা তো মনে হচ্ছে না। কী কাণ্ড! সকলেই অবশেষে ভালোভাবে বুঝতে পারেন যে, বিয়ে করতে বরসমেত তাঁরা ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। 

এমনকি এতবড় ভুল কনেপক্ষও খেয়াল করেনি। 

অবশেষে মেয়ের বাড়ির লোকেদের কথাটা বললেন বরযাত্রীর একজন।এরপর শুরু হয় সে কী কাণ্ড! এতবড় ভুলটা ঘটেছে গুগল ম্যাপের জন্যে। সেখানে একই গ্রামে ছিল দু'টি বিয়ে। 

গন্তব্যস্থলের অর্থাৎ গুগল ম্যাপে কনেবাড়ির সম্পূর্ণ নামঠিকানা দিয়ে নিশ্চিন্তে যাত্রা করেন বরযাত্রীরা। 

এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার কুয়ালালামপুরে। উলফা নামে নববধূর দাবি, 'আমার হবু স্বামীর বাড়ি কেন্ডালে। যে বরযাত্রীরা ভুল করে এসেছেন, তাঁরা পেমালাঙের বাসিন্দা। ঘটনার সময় আমি সাজগোজ করছিলাম। পরে হইচই শুনে বেরিয়ে আসি। তারপর জানতে পারি’।

তবে তাঁরাও বুঝতে পেরেছেন পাত্রপক্ষ লজ্জিত এবং অসহায় হয়ে পড়েছে। তাঁরাই পাত্রপক্ষকে সঠিক বাড়ির ঠিকানা বলে দেন। 

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা পেয়েছে। 

গুগল ম্যাপ আমরা দেখি মোটামুটি সকলেই। তবে সেক্ষেত্রেও একটু সাবধান হতেই হবে। বিয়েবাড়ি বলে সেরে গেল , কিন্তু যদি চাকুরির ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ফলে গুগল ম্যাপেও সাবধান। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd