চমৎকার।। কোভিশিল্ড টিকা নিলে প্রবেশের অনুমতি ইউরোপের ৮ দেশে

নিউজ ডেস্ক
নয়া দিল্লি

Published Time

July 1, 2021, 4:05 pm

Updated Time

July 1, 2021, 4:34 pm
কোভিশিল্ড

ভ্যাকসিন নিয়ে টানাপোড়েন মিটল। করোনা ভ্যাকসিন নিয়ে ইউরোপ ইউনিয়নের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছিল। সেটা মিটে গেল অবশেষে। কোভিশিল্ড গ্রহীতাদের দেশে ঢোকার অনুমতি দিয়েছে ইউরোপের ৮ দেশ। 

বুধবার ভারত সরকারে পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে সরকারিভাবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাকে ‘গ্রিন পাসপোর্ট’-এর অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়। শুধু তাই নয়, এই একইসাথে পরিষ্কার বলা হয়, এই আবেদন না মানলে সংশ্লিষ্ট দেশ থেকে যাঁরাই ভারতে আসবেন তাঁদের কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক হবে। অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকতেই হবে। 

বলা যায়, কার্যত চাপের মুখে পড়েই কোভিশিল্ড গ্রহীতাদের তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে ইউরোপের ৮ দেশ। এবং এটা স্বাভাবিকভাবেই কোভিশিল্ড গ্রহীতাদের উপকৃত করেছে। কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহীতারা অস্ট্রিয়া, স্লোভেনিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড স্পেন, গ্রীস, জার্মানি সহ সুইৎজারল্যান্ডে যেতে পারবেন। 

সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া থাকলে সংশ্লিষ্ট দেশগুলিতে যাওয়া যাবে। এক্ষেত্রে আর কোন সমস্যা নেই। সমস্যা মিটে গিয়েছে।

উল্লেখযোগ্য যে, আগেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির কাছে কেন্দ্র কো-উইন পোর্টালের মাধ্যমে টিকার শংসাপত্র যাচাই এবং তা গ্রহণের আর্জি জানিয়েছিল। এর আগে ইউরোপের দেশগুলি শুধু ইউরোপীয় মেডিসিন এজেন্সির ছাড়পত্র দেওয়া যেসব ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন গ্রহীতাদেরই প্রবেশের অনুমতি দেয়। 

এবং এই তালিকায় রয়েছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসনের ভ্যাকসিন। মহামারীকালে সংশ্লিষ্ট দেশগুলিতে ঢোকার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কোভিড শংসাপত্র আজ থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। কোভিশিল্ড গ্রহীতাদের মনে আনন্দ এসেছে।  

উল্লেখ্য যে, সম্প্রতি জানানো হয় যে কোনও দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশে যেতে লাগবে একটি গ্রিন পাস। জুলাই মাস থেকে এই নিয়ম লাগু হবে বলা হয়। আবার ভ্যাকসিনের তালিকাও দেয়া হয়। কিন্তু সে তালিকায় ছিল না কোভিশিল্ড।কার্যত এর পর থেকেই কেন্দ্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের সংঘাত শুরু হয়ে যায়। 

রীতিমতো চাপে পড়েই ব্যাপারটা হয়ে গেল। বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়নের কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানায়। 

পাশাপাশি কেন্দ্রের তরফে বলা হয় ওই তালিকায় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে অন্তর্ভুক্ত না করলে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভারতে এলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ সেই নাগরিকদের ভারতে এলে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। এবার কাজ হয়ে গেল। কোভিশিল্ড গ্রহীতাদের দেশে ঢোকার অনুমতি দিয়েছে ইউরোপের ৮ দেশ।