
কী অবাক কাণ্ড! পৃথিবীর কত প্রান্তে প্রতিদিন কত লক্ষ লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে, কিছু আমরা জানি, আবার কিছু অজান্তেই থেকে যায়। যদিও ইন্টারনেটের যুগে এখন অধিকাংশ ঘটনাই আর লুকনো থাকে না। সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। মেক্সিকো উপসাগরের সেই আগুন নেভানোর চেষ্টা করছে বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ।
এ রকম একটি ভিডিও শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। একেবারে জলেই আগুন! নীলে নীল সমুদ্রের মাঝখানে যেন আস্ত একটা লাল জ্বলন্ত চোখ। নীলচে জলের ওপর কমলা রঙের আগুনের দৃশ্য নেটমাধ্যমে তুমুলভাবে ভাইরাল। প্রত্যেকেরই ফেসবুক টাইমলাইনে ঘুরছে।
ঐ আগুন নেভানো সম্ভব হয়েছে পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর। জানিয়েছে পেমেক্স।মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই শুক্রবার আগুন লেগেছিল। তবে সমুদ্রের মাঝখানে ওমন দাউ দাউ আগুনের কারণ কী?
দেশটির জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানায়, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করে লেগেছিল ওই আগুন।পাঁচ ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স।
সমুদ্রের নীচে থাকা এই পাইপলাইন দেশটির দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারো মারা যাওয়ার খবর নেই। এটাই কিছুটা স্বস্তি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রকল্পেরও কোনো ক্ষতি হয়নি বলে জানায় তেল সংস্থাটি। তবে কেন এই আগুন লাগল সেটা নিয়ে চলছে তদন্ত। সূত্রের খবর, সেখানকার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ নাগাদ গ্যাস লিক শুরু হয়। আর সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয় সাড়ে ১০ টা নাগাদ। মোটামুটি ৫ ঘন্টা পর।