মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে গোটারাত অভিযান! নিহত ৬০

কলকাতা

Published Time

April 10, 2021, 11:59 am

Updated Time

April 10, 2021, 12:06 pm
at-least-60-people-have-been-killed-in-myanmar
মিয়ানমার

মিয়ানমারের পরিস্থিতি ভয়াবহ। রক্তগঙ্গা বইছে। মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার গোটারাত নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বিক্ষোভকারীদের ওপর। এসময় নির্বিচার গুলিতে বেঘোরে প্রাণ হারান কমকরে ৬০ জন। 

মিয়ানমারে অত্যাচারের শেষ এখানেই নয়। জান্তা সরকারের বুটের তলায় গুমরে কাঁদছে ন্যায়-বিচার। ভুক্তভোগী পরিবার কিংবা স্থানীয়রা এমনকি নিহত সবার নশ্বরদেহ সংগ্রহ করতে পর্যন্ত পারেনি! কারণ সেই মরদেহগুলো অধিকাংশই নিরাপত্তা বাহিনী নিয়ে গিয়েছে-এমনই অভিযোগ উঠেছে। বিক্ষোভ করতে পারবে না, লোকজন প্রতিবাদ করতে পারবে না অন্যায়ের বিরুদ্ধে! গুলি করে কুকুর বেড়ালের মতো হত্যা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড আর মর্টারের ব্যবহার করেছে। ভয় দেখিয়ে, মেশিনগানের গুলি দেখিয়ে তাঁদের ভয় দেখানো হচ্ছে। 

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের এলাকার লোকজন জানত যে ওরা আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি আমরা পেয়েছি মর্টার শেলও। মেশিনগান থেকে গুলি করা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে-- তাজা গুলির পাশাপাশি সেনারা গ্রেনেড লঞ্চার ব্যবহার করছিল। 

মিয়ানমারে এই অত্যাচার চলছে প্রথম থেকে। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার মিয়ানমারের বাগো শহরে পুলিশ ও সেনাবাহিনী গুলিবৃষ্টি করে। এমনকি রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেড তুলে নেয় তারা। আরো একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সেনারা রাস্তা ফাঁকা করতে সাধারণ পথচারীদের দিকে নির্বিচারে গুলিচালনা করেছে। 

এমন নির্মমতার মধ্যে বাস করছে মিয়ানমারের মানুষ। নিরাপত্তা বাহিনী গোটা রাত এমন তাণ্ডব চালানোয় মৃত-আহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরেক স্থানীয় বাসিন্দা রেডিও ফ্রি এশিয়াকে জানিয়েছেন, রাত ৮টা পর্যন্ত মাত্র তিনটি মৃতদেহ সংগ্রহ করতে পেরেছেন। বাকিমৃতদেহগুলো নাকি সেনারা নিয়ে গিয়ে জেয়ামুনি প্যাগোডা আর কাছাকাছি একটি স্কুলে জড়ো করেছে।

এরই সাথে উল্লেখ করা প্রয়োজন যে, রাষ্ট্রপরিচালিত মিয়ানমার রেডিও ও টেলিভিশনের (এমআরটিভি) এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ১৯ বেসামরিক লোককে কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকার। তাদের বিরুদ্ধে গত মাসে ইয়াঙ্গুনের ওক্কালাপা এলাকায় একজন সেনা কর্মকর্তাকে পেটানো ও অত্যাচার করে আরেকজন ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

১৯ আসামির নামে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এদেরই মধ্যে রয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরীও। এরা তারা সবাই বর্তমানে পলাতক।মিয়ানমারে বিগত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত ৬৫০ জনকে হত্যা করা হয়েছে মর্মান্তিকভাবে! 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd