সর্বাত্মক লকডাউন চলাকালে বাংলাদেশের ঢাকার পল্লবীতে জমি দখলে নেয়ার জন্য ভূমিদস্যুদের হামলা

Published Time

April 19, 2021, 5:31 pm

Updated Time

April 19, 2021, 5:31 pm
dhaka-pallabi-news-update
পল্লবী

বাংলাদেশে সর্বাত্মক লকডাউন চলাকালে ঢাকার রাজধানীর পল্লবী থানা এলাকায় কতিপয় ভূমিদস্যু তৎপর হয়ে উঠেছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে পল্লবী থানায় জিডি করার পরেও টিনসেড বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। উক্ত ঘটনায় বাড়ির মালিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা গেছে, ঢাকার রাজধানীর পল্লবী থানার পলাশনগর মোসা. সাহিদা ইসলামের টিনসেড বাড়িতে গত শনিবার ভূমিদস্যুরা হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই জমি দখলের জন্য ভূমিদস্যুরা হামলা চালিয়ে ভাংচুর করে।

পলাশ নগরের ওই জমির সিএসএস ১০০, আরএস ৬৪৯৮, বিএস ১৫৭৬৬। এই জমিতে মোসা. সাহিদা ইসলাম টিনসেড বাড়ি তৈরি করে ভোগদখল করে আসছেন। ওই জমি দখলের জন্য ভূমিদস্যুরা হামলার পর টিনসেড ঘর ভাংচুর করে এবং বাড়িতে ঢুকার রাস্তা বন্ধ করে দেয়।

উক্ত ঘটনায় গত ১০ এপ্রিল নুর মোহাম্মদ দেওয়ান ও বিপ্লব দেওয়ানকে বিবাদী করে মোসা. সাহিদা ইসলাম বাদি হয়ে পল্লবী থানায় জিডি করেছেন। জিডি নম্বর হচ্ছে ৮৯৬ তারিখ ১০/০৪/২০২১ ইং। 

উক্ত জিডিটি তদন্ত করছেন পল্লবী থানার এসআই জুমাইতুন ইসলাম। ওই জিডি তদন্তকালীন আবারো সোমবার ভূমিদস্যুরা হামলা চালিয়ে ওই জমির বাউন্ডারী ওয়াল ভেঙ্গে দিয়েছে।

এ ব্যাপারে মোসা. সাহিদা ইসলাম গণমাধ্যমকে বলেন, আব্দুর রউব নান্নু, গোলাম কিবরিয়া স্বাধীন ও কশাই খলিলসহ একাধিক ব্যক্তি এসে সোমবার পলাশনগরের বাড়িতে হামলা চালিয়েছে। 

এসময় তারা জমিদখলে নেয়ার চেষ্টা করে। জমি দখলে নেয়ার চেষ্টা ব্যার্থ হয়ে আমার জমির বাউন্ডারী ওয়াল ভেঙ্গে দিয়ে চলে যায়। আমি এই ব্যাপারে সঠিক বিচার দাবী করছি।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd