বাংলাদেশের কোভিড পরিস্থিতি একনজরে

নিউজ ডেস্ক
ঢাকা

Published Time

September 5, 2021, 7:02 pm

Updated Time

September 5, 2021, 7:02 pm
করোনা

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭০ জন মারা গিয়েছেন।
এর আগে গতকাল ৬১ জনের মৃত্যু হয়েছিল। এদিকে নতুন করে আরো ২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয় ১ হাজার ৭৪৩ জনের শরীরে। অর্থাৎ দেখাদেখি  করোনায় মৃত্যু এবং শনাক্ত বেড়েছে।

আজ রবিবার, ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে  তথ্যগুলো জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫ হাজার ৬০ জন। আর এখনো পর্যন্ত করোনা সারিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এবং ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এখনো পর্যন্ত মোট ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

করোনাগ্রাফ এখনো সেরকম স্বস্তিদায়ক জায়গায় আসেনি। সাবধানতা, সতর্কতা কঠোরভাবে না এলে শংকা থেকেই যাচ্ছে। হিসেব বলছে,  প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ৬১, এর আগে শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬,  সোমবার ৯৪ জনের মৃত্যু হয়। নতুন করে ২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।