


বাংলাদেশের করোনা মহামারি পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই বলা যায়। হিসেব তো তাই বলছে। বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৬ জন। এবং করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের।
আজ,মঙ্গলবার ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এই সংখ্যা নিয়ে দেশে করোনায় সর্বমোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১৯ হাজার ৮০৫ জনে।
বাংলাদেশের করোনা মহামারি পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই বলা যায়। হিসেব তো তাই বলছে। বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৬ জন। এবং করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের।
আজ,মঙ্গলবার ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এই সংখ্যা নিয়ে দেশে করোনায় সর্বমোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১৯ হাজার ৮০৫ জনে।ে উঠছেন অনেকে।
গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়েছেন মত মোট ৫ হাজার ৫৬৭ জন। এবং এখনো পর্যন্ত করোনা সারিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।
উল্লেখযোগ্য যে, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় করোনা ভাইরাস। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। তবে এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে বাংলাদেশ। হিসেব বলছে, গত ৭ জুলাই প্রথমবারের মতো বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয় সংক্রমণে। আতঙ্কও বাড়তে থাকে। তবে সাবধানতার ব্যাপারটা খুব কমই দেখা গিয়েছে বাংলাদেশে। গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু হয়। এবং হিসেবে যা দেখা যাচ্ছে, অনেকদিন পর গত ২৮ আগস্ট সংক্রমণে মৃত্যু ১০০ এর নিচে নামে।

