অসম।। ডিএনএলএ ছয় মাসের যুদ্ধবিরতি ঘোষণা

Published Time

September 8, 2021, 9:41 pm

Updated Time

September 8, 2021, 9:41 pm
উমরাংশুর ছোট লুবাঙে লগ বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ
assam-new-panic-in-the-hill-districts
ডিএনএলএ ছয় মাসের যুদ্ধবিরতি ঘোষণা

দিয়ুঙব্রার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় পার্বত্য জেলায় নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।উমরাংশু থানার অন্তর্গত  লুবাং বনাঞ্চলে গতকাল বিকেলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কে বা কারা এধরনের ঘটনা ঘটিয়েছে এব্যপারে জানা যায় নি। এ ব্যাপারে বিশদ জানতে উমরাংশু থানার অসি আর মালাকারের সঙ্গে কথা বললে তিনি জানান যে এই অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কেউ এজাহার দেয়নি।

তবে ইতিমধ্যে পুলিশের দল ছোট লুবাঙের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তাই সেখানে পৌছার পর ঘটনার বিষয়ে বলতে পারবো। জানাগেছে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দল তিনটি অবৈধ কাঠ বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। ট্রাক গুলো মেঘালয়ের বলে জানা গেছে। এরমধ্যে একটি ট্রাকের নম্বর এমএল-৪ ৯০০৫। এতে তিনটি ট্রাক ভস্মিভূত হয়ে যায়।

উমরাংশু থানা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরত্বের অসম মেঘালয় সীমান্তের নাম্সা গ্রামের কাছে এঘটনা সংঘটিত হয়। জনৈক প্রত্যক্ষ দর্শীর ভাষ্যমতে মঙ্গলবার দিনের দুটা নাগাদ একটি সাদা জিপসি করে চার অজ্ঞাত বন্দুকধারীরা মেঘালয়ের ওই তিন লগ বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।আসলে অসম মেঘালয় সীমান্তে অবৈধ লগের ব্যবসা নতুন নয়। অভিযোগ মতে ওই এলাকায় দীর্ঘ দিন ধরে এহেন অবৈধ লগ পাচার চলে আসছিল।

এ ঘটনায় ফের সাধারণ জনগণের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অবশ্য এক্ষেত্রে পুলিশ বা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিকে মঙ্গলবার থেকে এক পক্ষীয় যুদ্ধ বিরতি ঘোষণা করেছে উগ্রপন্থী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)।

এক প্রেস বিবৃতি যোগে সংস্থার প্রচার সচিব রিংসমাই ডিমাসা জানান যে মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শৰ্মার শান্তি আলোচনার আহ্বানের প্রতি সম্মান জানিয়ে আগামী ছয় মাস ডিএনএলএ রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে একপক্ষীয়যুদ্ধ বিরতিতে থাকবে।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd