


শূন্যতার তীরে।
মানুষের ভিড়ে।
হারিয়েছি নিজেকে।
চুপ করে দিয়ে যাওয়া ব্যাথাদের নীড়ে।
তুমি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম, আমার আর হারানোর কিছু নেই।
যে টুকু ছিল, সেটুকু চলে গেলে মানুষ সাহসী হয়ে ওঠে, ভয় থাকেনা।
ঠকবার।
হারাবার।
নিঃসঙ্গ হয়ে ঘরে ফিরবার।
কিন্তু মনের কোন এক কোণে অদ্ভুত জোর ছিল,
হবেই হবে!
বাংলার সেই প্রবাদ কী শুধুই ফেলনা?
যে দেশে কাক নেই, সে দেশে রাত পোহায় না?
প্রথম প্রথম ভেবেছিলাম
আর কোথাও
আমার কখনো ঘর হবে না।
অথচ মানুষ চলে গেলেও, কি অদ্ভুত ভাবে নতুন করে ঘর হয়।
বুকের ভিতর ঝড় হয়।
ক'দিন পরেই আবার পর হয়।
হয়! হয়! আরো ভালোভাবে হয়...
আরো মজবুত হয় সব!
সে কেমন মজবুত
তুমি কল্পনারও অতীত!
হয়েছে তো, অনেক মজবুত
ম্যাচিউরড!
কালবৈশাখী হাওয়ায় আর পড়ে যাওয়ার আশংকা নেই!
যে দেশে কাক নেই, সে দেশে রাত পোহায় না?
রিক্ত যত শক্ত তত!
সে তোমার জানা ছিল না
তুমি ভেবেই নিয়েছিল
চলে গেছ, সঙ্গে আমার জীবনটাকেও
কিন্তু
রিক্ত যত, শক্ত তত!

