


অপেক্ষায় আছি ,
আর একটিবার মেঘ করে এসো ۔۔
আরে নাহ! কী বলি?
মেঘ তো প্রচুর জমাট বাঁধা!
আরেকবার বৃষ্টি হয়ে এসো
আসো না—
আম্রপালী বুক ভাসিয়ে বৃষ্টি এসো
পিয়াস বাগানে ছড়িয়ে দিয়েছি- কলমি
শিমের বীজ
আকাশের তো ঢের মনের জোর
আজন্মলালিত বাগানের তেষ্টা মেটাতে তুমি বৃষ্টি হয়ে এসো
আমার ইচ্ছের কোলে ভেঙে পড়ো।

