


আমিই সেই ১৮ বছরের মেয়ে
যাকে যেখানে সেখানে যখন তখন গায়ে হাত দিয়ে চলে যায়
কামুক পুরুষ
আমিই সেই ১৮ বছরের মেয়ে
যাকে অশ্লীল গালাগাল করতে বাজে না
আমিই সেই ১৮ বছরের মেয়ে
যার মুখে অ্যাসিড ছুঁড়ে ফেলা হয়
আমিই সেই ১৮ বছরের মেয়ে
যাকে বাবা-কাকার বয়সী পুরুষেরা যৌনাঙ্গ ছিন্ন করে খুবলে খায়
বাবার বয়সী-কাকার বয়সী-দাদার বয়সী সব বয়সীদের দৌড় বাজারে
এই বয়সীদের থেকে রেহাই কীভাবে পাই বলো?
চারদেয়ালের ভিতরেই তো নিরাপত্তাহীনতায় ভুগি
আমি চৌকাঠ পেরোলেও ধর্ষিতা হই
না পেরোলেও
আমিই সেই ১৮ বছরের মেয়ে
যে এভারেস্ট জয় করে দেখাই!
সারা পৃথিবীর বিকৃত যত কামুক পুরুষদের দেখি
ঐ চূড়া থেকে !

